বি পি নিউজ ২৪

জিয়াউর রহমান ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশন

নারায়ণগঞ্জ বন্দরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (৬ জুন) বিকেলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৪নং ওয়ার্ডের দেউলী কবরস্থান রোড এলাকায় মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান রাকিবুল ইসলাম রাকিবের পক্ষ থেকে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের সার্বিক উদ্যোগ নেন ২৪নং ওয়ার্ড ছাত্রদল নেতা ইরাদ হাসান সরদার এবং ২৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আকমাল হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক রাহিদ ইশতিয়াক শিকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেউলী চৌরাপাড়া দাশেরগাঁও কবরস্থান উন্নয়ন কমিটির সভাপতি এইচ এম গোলাপ, ২৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাজী জাবেদ হোসেন, সহ-সভাপতি আবদুল মালেক এবং নারায়ণগঞ্জ কলেজ ছাত্রদলের সভাপতি আলিমুল ইসলাম সিফাত।

এ সময় আরও উপস্থিত ছিলেন ২৪নং ওয়ার্ড ছাত্রদল নেতা সজিব, ১৯নং ওয়ার্ড ছাত্রদল নেতা তানভীর ও ওয়ালিদ, বিএনপি নেতা ইমরান হোসেন, ২৪নং ওয়ার্ড কৃষক দলের আহ্বায়ক মাকসুদুর রহমান মাসুম, যুবদল নেতা সৈকত হাসান সোহাগ, মহিলা নেত্রী নাসিমা বেগম, জিদান, নাফিজসহ ২৪নং ওয়ার্ড ছাত্রদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করা হয়।

দোয়া মাহফিল শেষে এলাকার অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

রোববার, ০৭ জুন ২০২৬

জিয়াউর রহমান ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশন

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ