বি পি নিউজ ২৪

প্রতিশোধ নয়, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা চায় জামায়াত: আবদুল জব্বার

প্রকাশ : ০৭ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

প্রতিশোধ নয়, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা চায় জামায়াত: আবদুল জব্বার

নারায়ণগঞ্জের ফতুল্লা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে দলীয় নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দাদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

রোববার (৭ জুন) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বার বলেন, জামায়াতে ইসলামী প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না। দলটি ন্যায়, সাম্য ও ইনসাফভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কাজ করছে, যেখানে নাগরিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত থাকবে।

তিনি বলেন, ঈদুল আজহার শিক্ষা শুধু ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ নয়; এর মাধ্যমে ত্যাগ, সহমর্মিতা ও সামাজিক সম্প্রীতির বার্তা সমাজের সর্বস্তরে ছড়িয়ে দিতে হবে।

দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণের পাশে দাঁড়ানোর পাশাপাশি একটি সুশৃঙ্খল ও নিয়মতান্ত্রিক সমাজ গঠনে তরুণ প্রজন্মসহ সকল শ্রেণি-পেশার মানুষকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

ফতুল্লা থানা দক্ষিণের আমীর মাওলানা নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নারায়ণগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবু সাইদ মুন্না। এছাড়া মহানগর ও থানা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

রোববার, ০৭ জুন ২০২৬

প্রতিশোধ নয়, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা চায় জামায়াত: আবদুল জব্বার

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের ফতুল্লা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে দলীয় নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দাদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

রোববার (৭ জুন) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বার বলেন, জামায়াতে ইসলামী প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না। দলটি ন্যায়, সাম্য ও ইনসাফভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কাজ করছে, যেখানে নাগরিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত থাকবে।

তিনি বলেন, ঈদুল আজহার শিক্ষা শুধু ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ নয়; এর মাধ্যমে ত্যাগ, সহমর্মিতা ও সামাজিক সম্প্রীতির বার্তা সমাজের সর্বস্তরে ছড়িয়ে দিতে হবে।

দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণের পাশে দাঁড়ানোর পাশাপাশি একটি সুশৃঙ্খল ও নিয়মতান্ত্রিক সমাজ গঠনে তরুণ প্রজন্মসহ সকল শ্রেণি-পেশার মানুষকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

ফতুল্লা থানা দক্ষিণের আমীর মাওলানা নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নারায়ণগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবু সাইদ মুন্না। এছাড়া মহানগর ও থানা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ