বি পি নিউজ ২৪

ফিফা বিশ্বকাপ-২০২৬ সম্প্রচার অধিকার কিনতে ৭২ কোটি টাকা ব্যয় করবে বিটিভি

প্রকাশ : ০৭ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ফিফা বিশ্বকাপ-২০২৬ সম্প্রচার অধিকার কিনতে ৭২ কোটি টাকা ব্যয় করবে বিটিভি

ফিফা বিশ্বকাপ-২০২৬-এর অল মিডিয়া সম্প্রচারস্বত্ব কেনার জন্য বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারের অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এবং সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

রোববার (৭ জুন) সচিবালয়ে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ১৭তম সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উত্থাপিত প্রস্তাবের ভিত্তিতে ফিফা থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডাইরেক্ট প্রোকিউরমেন্ট) সম্প্রচারস্বত্ব কেনার নীতিগত অনুমোদন দেওয়া হয়।

একই দিনে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২৫তম সভায় এ-সংক্রান্ত ক্রয় প্রস্তাবও অনুমোদন লাভ করে।

সভায় জানানো হয়, ফিফা বিশ্বকাপ-২০২৬-এর ‘অল মিডিয়া রাইটস’ অর্জনে মোট ব্যয় ধরা হয়েছে ৭২ কোটি ৭০ লাখ ৫৭ হাজার ৬৯২ টাকা। আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছ থেকে সরাসরি এই স্বত্ব কেনা হবে।

এর ফলে দেশের দর্শকরা বিটিভির মাধ্যমে আসন্ন ফিফা বিশ্বকাপের ম্যাচ ও সংশ্লিষ্ট কনটেন্ট উপভোগ করার সুযোগ। 

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

সোমবার, ০৮ জুন ২০২৬

ফিফা বিশ্বকাপ-২০২৬ সম্প্রচার অধিকার কিনতে ৭২ কোটি টাকা ব্যয় করবে বিটিভি

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image

ফিফা বিশ্বকাপ-২০২৬-এর অল মিডিয়া সম্প্রচারস্বত্ব কেনার জন্য বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারের অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এবং সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

রোববার (৭ জুন) সচিবালয়ে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ১৭তম সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উত্থাপিত প্রস্তাবের ভিত্তিতে ফিফা থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডাইরেক্ট প্রোকিউরমেন্ট) সম্প্রচারস্বত্ব কেনার নীতিগত অনুমোদন দেওয়া হয়।

একই দিনে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২৫তম সভায় এ-সংক্রান্ত ক্রয় প্রস্তাবও অনুমোদন লাভ করে।

সভায় জানানো হয়, ফিফা বিশ্বকাপ-২০২৬-এর ‘অল মিডিয়া রাইটস’ অর্জনে মোট ব্যয় ধরা হয়েছে ৭২ কোটি ৭০ লাখ ৫৭ হাজার ৬৯২ টাকা। আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছ থেকে সরাসরি এই স্বত্ব কেনা হবে।

এর ফলে দেশের দর্শকরা বিটিভির মাধ্যমে আসন্ন ফিফা বিশ্বকাপের ম্যাচ ও সংশ্লিষ্ট কনটেন্ট উপভোগ করার সুযোগ। 

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ