বি পি নিউজ ২৪

রিকশার লাইসেন্সে তদবির বন্ধের আহ্বান, খোলামেলা বক্তব্য পন্টির

প্রকাশ : ০৭ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

রিকশার লাইসেন্সে তদবির বন্ধের আহ্বান, খোলামেলা বক্তব্য পন্টির

নারায়ণগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশার লাইসেন্স প্রদান প্রক্রিয়ায় ব্যক্তিগত সুপারিশ না করার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি।

রোববার (৭ জুন) নগরভবনে অনুষ্ঠিত অটোরিকশা লাইসেন্স সংক্রান্ত এক সভায় তিনি বলেন, লাইসেন্স বণ্টন প্রক্রিয়াকে স্বচ্ছ ও গ্রহণযোগ্য রাখতে কোনো ব্যক্তি বা সংগঠনের পক্ষ থেকে ব্যক্তিগত সুপারিশ করা উচিত নয়।

তিনি মত দেন, প্রকৃত চালক ও যোগ্য ব্যক্তিদের যাচাই-বাছাই করে লাইসেন্স প্রদান করা হলে নগরীর পরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরবে এবং বিতর্কও কমবে।

সভায় সিটি কর্পোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান, জেলা প্রশাসন, পুলিশ, ব্যবসায়ী সংগঠন, নাগরিক সমাজ ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

রোববার, ০৭ জুন ২০২৬

রিকশার লাইসেন্সে তদবির বন্ধের আহ্বান, খোলামেলা বক্তব্য পন্টির

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image

নারায়ণগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশার লাইসেন্স প্রদান প্রক্রিয়ায় ব্যক্তিগত সুপারিশ না করার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি।

রোববার (৭ জুন) নগরভবনে অনুষ্ঠিত অটোরিকশা লাইসেন্স সংক্রান্ত এক সভায় তিনি বলেন, লাইসেন্স বণ্টন প্রক্রিয়াকে স্বচ্ছ ও গ্রহণযোগ্য রাখতে কোনো ব্যক্তি বা সংগঠনের পক্ষ থেকে ব্যক্তিগত সুপারিশ করা উচিত নয়।

তিনি মত দেন, প্রকৃত চালক ও যোগ্য ব্যক্তিদের যাচাই-বাছাই করে লাইসেন্স প্রদান করা হলে নগরীর পরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরবে এবং বিতর্কও কমবে।

সভায় সিটি কর্পোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান, জেলা প্রশাসন, পুলিশ, ব্যবসায়ী সংগঠন, নাগরিক সমাজ ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ