বি পি নিউজ ২৪

চশমা সাব্বিরের দুই দিনের রি'মান্ড মঞ্জুর

প্রকাশ : ০৮ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

চশমা সাব্বিরের দুই দিনের রি'মান্ড মঞ্জুর

নারায়ণগঞ্জের মাসদাইর এলাকার আলোচিত সন্ত্রাসী ও মাদক কারবারি হিসেবে পরিচিত হাসিবুর রহমান সাব্বির ওরফে ‘চশমা সাব্বির’-এর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৮ জুন) সকালে নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক দুই দিনের রিমান্ড অনুমোদন দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম।

এর আগে রোববার ফতুল্লার একটি চাঁদাবাজি মামলায় জামিনের আবেদন করতে আদালতে উপস্থিত হন সাব্বির। তবে আদালত তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৩০ বছর বয়সী সাব্বির নারায়ণগঞ্জ সদর উপজেলার মাসদাইর গুদারাঘাট এলাকার বাসিন্দা। হত্যা, হত্যাচেষ্টা, চাঁদাবাজি, ছিনতাই এবং মাদকসহ একাধিক মামলার আসামি তিনি। এলাকায় ‘চশমা সাব্বির’ নামেই বেশি পরিচিত। বিসিক শিল্পনগরীর আশপাশের শ্রমিক অধ্যুষিত গুদারাঘাট, হাজীরমাঠ ও মিস্ত্রীবাগ এলাকায় তার নাম দীর্ঘদিন ধরে আতঙ্কের সঙ্গে উচ্চারিত হয়ে আসছে।

অভিযোগ রয়েছে, গত ২৩ মে রাতে মাসদাইর গুদারাঘাট এলাকায় এক পোশাক ব্যবসায়ীর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। দাবি করা টাকা না পেয়ে ওই ব্যবসায়ীর ব্যক্তিগত গাড়ির চালককে কুপিয়ে আহত করে সাব্বিরের সহযোগীরা। এ ঘটনায় এলাকায় ব্যাপক উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী সাব্বিরকে গ্রেপ্তারের লক্ষ্যে তার বাড়িতে যৌথ অভিযান চালায়। অভিযানের সময় তাকে পাওয়া না গেলেও বাসা থেকে দেশীয় অস্ত্র, হাতবোমা, ড্রোন, সিসিটিভি সরঞ্জাম, প্রায় ৩ হাজার ইয়াবা ট্যাবলেট এবং গাঁজা উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

সোমবার, ০৮ জুন ২০২৬

চশমা সাব্বিরের দুই দিনের রি'মান্ড মঞ্জুর

প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ