বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মার্কেটিং কমিটির চেয়ারম্যান এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) গভর্নিং কাউন্সিলের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন নারায়ণগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক মাসুদুজ্জামান।
মঙ্গলবার (৯ জুন) অনুষ্ঠিত বিসিবির প্রথম বোর্ড সভায় বিভিন্ন স্ট্যান্ডিং কমিটির দায়িত্ব বণ্টন করা হয়। ২৪ জন পরিচালক উপস্থিত থাকা এ সভায় সভাপতিত্ব করেন বিসিবির সভাপতি তামিম ইকবাল। সভায় মাসুদুজ্জামানের জন্য দুটি গুরুত্বপূর্ণ দায়িত্ব চূড়ান্ত করা হয়।
এর আগে, গত রোববার (৭ জুন) বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচনে ক্যাটাগরি–২ (ঢাকা মেট্রোপলিটন ক্লাব প্রতিনিধি) থেকে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের প্রতিনিধি হিসেবে অংশ নিয়ে তিনি ৭৪ ভোটের মধ্যে ৭০ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হন।
বর্তমানে মাসুদুজ্জামান মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের ক্রিকেট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে দেশের ক্রীড়াঙ্গনের সঙ্গে সম্পৃক্ত এই ক্রীড়া সংগঠক নতুন দায়িত্বের মাধ্যমে বিসিবির নীতিনির্ধারণী কর্মকাণ্ডেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

বুধবার, ১০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬

আপনার মতামত লিখুন