অস্ট্রেলিয়ান সরকারের অর্থায়নে মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ বিষয়ে ব্র্যাক আয়োজিত এক কর্মশালায় আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নিয়ে প্রবাসী কল্যাণে নিজের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও চলমান কার্যক্রম তুলে ধরা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এ কর্মশালায় বক্তা জানান, নির্যাতিত ও নিপীড়নের শিকার প্রবাসী বাংলাদেশিদের নিরাপদে দেশে ফিরিয়ে আনা, তাদের বকেয়া পারিশ্রমিক আদায়ে সহায়তা করা এবং বিদেশে মারা যাওয়া প্রবাসীদের মরদেহ সরকারি খরচে দেশে ফিরিয়ে আনার বিষয়ে তিনি দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন।
এ ছাড়া মরদেহ পরিবহনে সরকারি অ্যাম্বুলেন্স সুবিধা নিশ্চিত করা, দাফন-কাফনের ব্যয় আদায় এবং ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ক্ষতিপূরণ নিশ্চিত করার বিভিন্ন অভিজ্ঞতাও কর্মশালায় তুলে ধরা হয়।
কর্মশালায় প্রবাসী ভাই-বোন ও তাদের পরিবারের কল্যাণে চলমান উদ্যোগগুলো আরও কার্যকর করতে সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

বুধবার, ১৭ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

আপনার মতামত লিখুন