নারায়ণগঞ্জে বার্ধক্যজনিত কারণে চলাচলে অক্ষম সাহিদা বেগম (৭৩) এবং তার প্রতিবন্ধী ছেলে মাসুদের জন্য একটি হুইলচেয়ার প্রদান করেছে সামাজিক সংগঠন ‘টিম খোরশেদ’।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মা-ছেলে দুজনই চলাচলে চরম দুর্ভোগের মধ্যে ছিলেন। এমন অবস্থায় তাদের দৈনন্দিন জীবন সহজ করতে মানবিক সহায়তা হিসেবে হুইলচেয়ারটি দেওয়া হয়।
সহায়তা পাওয়ার পর পরিবারটি স্বস্তি প্রকাশ করে এবং উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা জানায়।
টিম খোরশেদের পক্ষ থেকে জানানো হয়, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বুধবার, ১৭ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

আপনার মতামত লিখুন