নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজনৈতিক বিবেচনায় নয়, বরং দক্ষতা, যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে একজন উপযুক্ত ব্যক্তিকে নিয়োগ দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বার।
সোমবার (১৫ জুন) বাদ মাগরিব ফতুল্লার কায়েমপুর এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ উত্তর থানার ৭ নম্বর ওয়ার্ড আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।
বক্তব্যে মাওলানা আবদুল জব্বার বলেন, নারায়ণগঞ্জ দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যবাহী শিল্পাঞ্চল। এ অঞ্চলের পরিকল্পিত ও টেকসই উন্নয়নের লক্ষ্যে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হলেও জনস্বার্থের পরিবর্তে দলীয় বিবেচনায় নেতৃত্ব নির্বাচন করলে প্রতিষ্ঠানের কার্যকারিতা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে।
তিনি আরও বলেন, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের শীর্ষ পদে অদক্ষ ব্যক্তিকে রাজনৈতিক কারণে নিয়োগ দিলে মূল উদ্দেশ্য ব্যাহত হয় এবং জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে। তাই সরকারের প্রতি তিনি সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে নগর উন্নয়ন বিষয়ে অভিজ্ঞ ও নিরপেক্ষ ব্যক্তিকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়ার দাবি জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ উত্তর শাখার আমীর আবুল কালাম আজাদ ও সেক্রেটারি আবদুর রহিম।
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ৭ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. তরিকুল ইসলাম। এতে স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

আপনার মতামত লিখুন