আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন তরুণ সমাজসেবক হাবিবুর রহমান হাবিব। এ উপলক্ষে সোমবার (১৫ জুন) স্থানীয় যুব সমাজ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সমর্থন নিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে প্রার্থিতার ঘোষণা দেন এবং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ চালান।
গণসংযোগকালে হাবিবুর রহমান হাবিব বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং আগামী নির্বাচনে তাদের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেন। তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত হতে পারলে ওয়ার্ডের দীর্ঘদিনের অবহেলিত ও অসমাপ্ত উন্নয়নমূলক কাজগুলো বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করবেন।
স্থানীয় সূত্রে জানা যায়, হাবিবুর রহমান হাবিব দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তিনি নিয়মিত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিভিন্ন সামগ্রী বিতরণসহ নানা ইতিবাচক উদ্যোগ গ্রহণ করে আসছেন।
গণসংযোগে উপস্থিত ছিলেন হাবিব, কাউছার, সোহেল, ইয়ার হোসেন, আমজাদ, আওলাদ, মাসুম, মনি, রাসেল, সুমন, ইয়াছিন, সজীব, শ্যামল, আক্তার, মাহাবুব, নুর আলম, অন্তর, বোরহান, আকাশ, রতন, জাহিদ, নাইমুর, জুলকার, নাইম, ইমন, তানভীর, জিছান, তুহিন, হৃদয়, সিয়াম, ইব্রাহিম, ফাহিম, নাবিল, শান্ত, আবু সাইদ, ইমরান, শুভ উদ্দিন, সাইদ, মাছুদ, দয়াল, নাজির, রাসেল, মজিবর, ফাহিম, শরিফ, মিলন, বাপ্পি ও রায়হান।
স্থানীয়দের মতে, তরুণদের মাঝে জনপ্রিয়তা ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের কারণে হাবিবুর রহমান হাবিব ইতোমধ্যে ওয়ার্ডজুড়ে ব্যাপক পরিচিতি অর্জন করেছেন।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন