বি পি নিউজ ২৪

৬০০ শিক্ষার্থী নিয়ে নারায়ণগঞ্জে বিতর্ক উৎসব শুরু

প্রকাশ : ১৫ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

৬০০ শিক্ষার্থী নিয়ে নারায়ণগঞ্জে বিতর্ক উৎসব শুরু

যুক্তির সমীরণে প্রাচ্যের ডান্ডি’ প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষার্থীদের মেধা বিকাশ, সৃজনশীল চিন্তার প্রসার এবং জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে নারায়ণগঞ্জে শুরু হয়েছে বিতর্ক উৎসব ও প্রতিযোগিতা।

সোমবার (১৫ জুন) নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ উৎসবের উদ্বোধন করেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী। পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়।

উদ্বোধনী বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, এ আয়োজন কেবল একটি বিতর্ক প্রতিযোগিতা নয়; বরং পরিবেশ, জলবায়ু পরিবর্তন এবং ভবিষ্যৎ প্রজন্মের বিকাশকে সামনে রেখে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। তার ভাষায়, যুক্তিনির্ভর সমাজ প্রতিষ্ঠায় বিতর্কচর্চার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, সমাজে মতপার্থক্য ও ভিন্নমত থাকাই স্বাভাবিক। এসব বিষয়ে যৌক্তিক আলোচনা ও বিতর্কের মাধ্যমেই ইতিবাচক পরিবর্তনের পথ তৈরি হয়। বিতর্ক শিক্ষার্থীদের ভিন্ন মতকে সম্মান করতে শেখায় এবং তথ্য-প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা বাড়ায়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফয়েজ উদ্দিন বলেন, শিল্পাঞ্চল হিসেবে নারায়ণগঞ্জের বাস্তবতা বিবেচনায় এবারের বিতর্কের বিষয়বস্তু জলবায়ু পরিবর্তন ও এর প্রভাবকে কেন্দ্র করে নির্ধারণ করা হয়েছে। শিক্ষার্থীদের বিশ্লেষণধর্মী চিন্তা ও যুক্তির মাধ্যমে সম্ভাব্য সমাধান খুঁজে বের করার দক্ষতা গড়ে তোলাই এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির জানান, শিক্ষার্থীদের দক্ষতা ও মানসিক বিকাশে জেলায় বিভিন্ন কর্মসূচি পরিচালিত হচ্ছে। এর মধ্যে রয়েছে অভিভাবক ও শিক্ষার্থীদের জন্য সেমিনার, সপ্তাহে একদিন বিদ্যালয়ে ইংরেজিতে কথা বলার উদ্যোগ, পাঠ্যবইয়ের পাশাপাশি বইপড়া প্রতিযোগিতা এবং বিতর্ক আয়োজন।

তিনি বলেন, নারায়ণগঞ্জ সদর উপজেলার তিনটি সংসদীয় আসনের আওতাধীন ৬০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে নিয়ে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীরা তথ্যভিত্তিক যুক্তি উপস্থাপন, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং আত্মবিশ্বাসের সঙ্গে নিজের বক্তব্য তুলে ধরার দক্ষতা অর্জন করবে, যা বাস্তব জীবনেও সহায়ক হবে।

উৎসবের প্রথম দিনে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য এবং দুপুর ২টা থেকে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য পৃথক বিতর্কবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারীদের বিতর্কের মৌলিক কাঠামো ও বিভিন্ন কৌশল সম্পর্কে ধারণা দেওয়া হয়।

আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রতিযোগিতায় মাধ্যমিক স্তরের ২৮টি এবং প্রাথমিক স্তরের ৩২টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নিচ্ছে। ৬০০-এর বেশি শিক্ষার্থীর পাশাপাশি তাদের সহায়তায় রয়েছেন ৬০ জন শিক্ষক।

আগামী ১৭ থেকে ২১ জুন পর্যন্ত মূল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ সময়ে কমর আলী উচ্চ বিদ্যালয় ও সদর উপজেলা পরিষদ ভবনে একযোগে মোট ৬০টি বিতর্ক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিতর্ক উৎসবের আয়োজনে সহযোগিতা করছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘লজিক অব বাংলাদেশ’। মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দ্য ডেইলি স্টার, একাত্তর টেলিভিশন, আরটিভি, বাংলাভিশন ও আমার দেশ।

উদ্বোধনী অনুষ্ঠানে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তার, ফতুল্লা রাজস্ব সার্কেলের মোহাম্মদ আসাদুজ্জামান নূর, সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেলের দেবযানী কর, উপজেলা প্রকৌশলী ইয়াসির আরাফাতসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

৬০০ শিক্ষার্থী নিয়ে নারায়ণগঞ্জে বিতর্ক উৎসব শুরু

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ