বি পি নিউজ ২৪

সংসদে আল আমিনের তিন প্রশ্নের জবাব দিলেন শিক্ষামন্ত্রীর

প্রকাশ : ১৫ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সংসদে আল আমিনের তিন প্রশ্নের জবাব দিলেন শিক্ষামন্ত্রীর

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন জাতীয় সংসদের বাজেট অধিবেশনে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদেশগামী কর্মীদের ভাষা ও কারিগরি দক্ষতা বৃদ্ধি এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সংকট নিয়ে তিনটি পৃথক প্রশ্ন উত্থাপন করেন। এর জবাবে সরকারের চলমান ও ভবিষ্যৎ পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এবং শিক্ষা (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ) মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার (১৫ জুন) অনুষ্ঠিত বাজেট অধিবেশনে উত্থাপিত প্রশ্নের জবাবে জানানো হয়, শিক্ষার্থীদের পুষ্টিহীনতা দূর করতে বর্তমানে দেশের ১৫০টি উপজেলায় “সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচি” বাস্তবায়ন হচ্ছে। এই তালিকায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলাও রয়েছে।

মন্ত্রী আরও জানান, স্কুল ফিডিং কার্যক্রমে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে দেশের বাকি উপজেলাগুলোতেও “সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল কর্মসূচি” চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

বিদেশগামী কর্মীদের ভাষা ও কারিগরি দক্ষতা বৃদ্ধির বিষয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আন্তর্জাতিক শ্রমবাজারে প্রতিযোগিতামূলক অবস্থান নিশ্চিত করতে কারিগরি শিক্ষার্থীদের একাধিক বিদেশি ভাষায় পারদর্শী করে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে বাংলা ও ইংরেজির পাশাপাশি আরবি, জাপানিজ, কোরিয়ান, ইতালিয়ান এবং মান্দারিন ভাষা শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

এ পরিকল্পনার আওতায় কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে তৃতীয় ভাষার প্রশিক্ষণ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিটি পলিটেকনিক ইনস্টিটিউট ও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে একটি করে ল্যাঙ্গুয়েজ ল্যাব স্থাপনের পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে।

অন্যদিকে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সংকট নিরসনের বিষয়ে মন্ত্রী জানান, “সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫” কার্যক্রমের আওতায় শূন্য পদে নিয়োগের জন্য প্রার্থীদের চূড়ান্ত করা হয়েছে এবং নিয়োগ প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

সংসদে উত্থাপিত এসব প্রশ্নের জবাবে সরকারের পক্ষ থেকে শিক্ষা খাতের উন্নয়ন পরিকল্পনা, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং প্রাথমিক শিক্ষাব্যবস্থার মানোন্নয়নে গৃহীত বিভিন্ন উদ্যোগের তথ্য তুলে ধরা হয়।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

সংসদে আল আমিনের তিন প্রশ্নের জবাব দিলেন শিক্ষামন্ত্রীর

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ