বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের কেন্দ্রীয় কমিটি ও নারায়ণগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
সোমবার (১৫ জুন) অনুষ্ঠিত এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফয়েজ উদ্দিন এবং নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক খবরের পাতা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. মাহবুবুর রহমান মাসুমসহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
সাংবাদিক ও মানবাধিকার কর্মী এসএম জহিরুল ইসলাম বিদ্যুতের নেতৃত্বে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের প্রতিনিধি দলে ছিলেন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ এবং নারায়ণগঞ্জ জেলা শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা। তাদের মধ্যে সহ-সভাপতি মাহমুদুল ইসলাম সৌরভ, সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল রানা, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, অর্থ সম্পাদক সাজু হোসেন, দপ্তর সম্পাদক মেহেদী হাসান, প্রচার সম্পাদক জহির আহমেদ এবং কার্যকরী সদস্য মোক্তার হোসেন, সুজন হোসেন ও শাহজাহান চৌধুরী মাসুম উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের কেন্দ্রীয় কমিটি ও নারায়ণগঞ্জ জেলা শাখার সার্বিক সাফল্য ও অগ্রগতি কামনা করেন। একই সঙ্গে তিনি সাংবাদিকদের দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের ইতিবাচক উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন