নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লক্ষণখোলা এলাকায় পারিবারিক রাস্তার জায়গা নিয়ে বিরোধের জেরে এক ফল ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি ওই ব্যবসায়ীর ওপর হামলা চালিয়ে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং একপর্যায়ে রাস্তায় ফেলে দেন।
স্থানীয়দের দাবি, পারিবারিক বিরোধের কারণে আইন নিজের হাতে তুলে নেওয়ার এমন ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা বিষয়টির সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন