বি পি নিউজ ২৪

শিক্ষাখাতে বাজেটে বড় কথা বলা হলেও শিক্ষকরা রাস্তায়, দ্বিচারিতার অভিযোগ মুফতি মাসুম বিল্লাহর

প্রকাশ : ১৪ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

শিক্ষাখাতে বাজেটে বড় কথা বলা হলেও শিক্ষকরা রাস্তায়, দ্বিচারিতার অভিযোগ মুফতি মাসুম বিল্লাহর
ছবি: সংগৃহীত

শিক্ষাখাতে বাজেটে বড় ধরনের প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে শিক্ষকদের রাজপথে আন্দোলন করতে হচ্ছে—এ অবস্থাকে দ্বিচারিতার লক্ষণ হিসেবে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ।

শনিবার (১৪ জুন) বাদ মাগরিব নগরীর মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সংসদে বাজেট উপস্থাপনের সময় শিক্ষাখাত নিয়ে নানা আশাব্যঞ্জক ঘোষণা দেওয়া হলেও স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা আজ রাস্তায় আমরণ অনশনে যেতে বাধ্য হয়েছেন, যা অত্যন্ত দুঃখজনক।

তিনি আরও বলেন, আন্দোলনরত শিক্ষকদের দাবি নিয়ে সরকারের পক্ষ থেকে এখনো কোনো কার্যকর যোগাযোগ করা হয়নি। বরং দীর্ঘ সময় ধরে চলা কর্মসূচির পরও বিষয়টি সমাধানে উদ্যোগ না নেওয়ায় তারা লংমার্চের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।

মাসুম বিল্লাহ অভিযোগ করেন, শিক্ষা মন্ত্রণালয় থেকে শূন্য পদে নিয়োগপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাদের বেতন ছাড়ের চূড়ান্ত অনুমোদন দেওয়া হলেও মাদরাসা শিক্ষা অধিদপ্তর এখনো তা কার্যকর করেনি। ফলে প্রায় ১ হাজার ৬৯০ জন শিক্ষক দীর্ঘদিন ধরে বেতন-ভাতা না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন।

তিনি স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের আন্দোলনের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনাও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আহ্বান জানান।

সভায় আরও উপস্থিত ছিলেন নগর সহ-সভাপতি নুর হোসেন, সেক্রেটারি সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুল আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

সোমবার, ১৫ জুন ২০২৬

শিক্ষাখাতে বাজেটে বড় কথা বলা হলেও শিক্ষকরা রাস্তায়, দ্বিচারিতার অভিযোগ মুফতি মাসুম বিল্লাহর

প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

featured Image

শিক্ষাখাতে বাজেটে বড় ধরনের প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে শিক্ষকদের রাজপথে আন্দোলন করতে হচ্ছে—এ অবস্থাকে দ্বিচারিতার লক্ষণ হিসেবে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ।

শনিবার (১৪ জুন) বাদ মাগরিব নগরীর মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সংসদে বাজেট উপস্থাপনের সময় শিক্ষাখাত নিয়ে নানা আশাব্যঞ্জক ঘোষণা দেওয়া হলেও স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা আজ রাস্তায় আমরণ অনশনে যেতে বাধ্য হয়েছেন, যা অত্যন্ত দুঃখজনক।

তিনি আরও বলেন, আন্দোলনরত শিক্ষকদের দাবি নিয়ে সরকারের পক্ষ থেকে এখনো কোনো কার্যকর যোগাযোগ করা হয়নি। বরং দীর্ঘ সময় ধরে চলা কর্মসূচির পরও বিষয়টি সমাধানে উদ্যোগ না নেওয়ায় তারা লংমার্চের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।

মাসুম বিল্লাহ অভিযোগ করেন, শিক্ষা মন্ত্রণালয় থেকে শূন্য পদে নিয়োগপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাদের বেতন ছাড়ের চূড়ান্ত অনুমোদন দেওয়া হলেও মাদরাসা শিক্ষা অধিদপ্তর এখনো তা কার্যকর করেনি। ফলে প্রায় ১ হাজার ৬৯০ জন শিক্ষক দীর্ঘদিন ধরে বেতন-ভাতা না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন।

তিনি স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের আন্দোলনের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনাও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আহ্বান জানান।

সভায় আরও উপস্থিত ছিলেন নগর সহ-সভাপতি নুর হোসেন, সেক্রেটারি সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুল আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ