বি পি নিউজ ২৪

চীন, ইংল্যান্ড ও স্পেনের কোম্পানির নারায়ণগঞ্জে ১ হাজার শয্যার হাসপাতাল নির্মাণ করতে চায়: সাখাওয়াত

প্রকাশ : ১৪ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

চীন, ইংল্যান্ড ও স্পেনের কোম্পানির নারায়ণগঞ্জে ১ হাজার শয্যার হাসপাতাল নির্মাণ করতে চায়: সাখাওয়াত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান জানিয়েছেন, চীন, ইংল্যান্ড ও স্পেনের একটি কোম্পানি নারায়ণগঞ্জে এক হাজার শয্যার আধুনিক ও আন্তর্জাতিক মানের হাসপাতাল নির্মাণে আগ্রহ প্রকাশ করেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় অফার লেটারও পাঠানো হয়েছে বলে তিনি জানান।

রোববার (১৪ জুন) সকালে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে ১০ শয্যার আইসিইউ সেবার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য তুলে ধরেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বক্তব্যে সাখাওয়াত হোসেন খান বলেন, জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও নারায়ণগঞ্জে এখনো কোনো সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়নি। ফলে জেলার শিক্ষার্থীরা স্থানীয়ভাবে চিকিৎসা শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।

তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বর্তমানে ৩০০ শয্যার ভিক্টোরিয়া হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করে সেখানে একটি মেডিকেল কলেজ স্থাপন করা হলে জেলার মানুষ ব্যাপকভাবে উপকৃত হবে।

এ সময় তিনি আরও জানান, বিদেশি একটি কোম্পানি নারায়ণগঞ্জে ১ হাজার শয্যার আধুনিক ও বিশেষায়িত হাসপাতাল নির্মাণের আগ্রহ দেখিয়েছে। এ উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম ও তিনি যৌথভাবে প্রয়োজনীয় চিঠিপত্র পাঠিয়েছেন এবং কোম্পানির অফার লেটারও সংশ্লিষ্ট মহলে জমা দিয়েছেন।

তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে নারায়ণগঞ্জে একটি বিশেষায়িত হাসপাতাল ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠার বিষয়টি সরকারের অগ্রাধিকার তালিকায় স্থান পাবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্বাস্থ্য সচিব কামরুজ্জামান চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব, জেলা প্রশাসক রায়হান কবির, জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী এবং মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুসহ অন্যান্য 

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

সোমবার, ১৫ জুন ২০২৬

চীন, ইংল্যান্ড ও স্পেনের কোম্পানির নারায়ণগঞ্জে ১ হাজার শয্যার হাসপাতাল নির্মাণ করতে চায়: সাখাওয়াত

প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ