বি পি নিউজ ২৪

নারায়ণগঞ্জে ১০ জেলায় আইসিইউ উদ্বোধন ও ভিক্টোরিয়া হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশ : ১৪ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নারায়ণগঞ্জে ১০ জেলায় আইসিইউ উদ্বোধন ও ভিক্টোরিয়া হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী

দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার অংশ হিসেবে নারায়ণগঞ্জে একাধিক জেলার জন্য নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে জেলার জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, এমপি।

রোববার (১৪ জুন, ২০২৬) ভিক্টোরিয়া হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি ১০টি জেলায় নতুন স্থাপিত আইসিইউ সুবিধার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন এবং হাসপাতালের চিকিৎসা সেবার সার্বিক মান ঘুরে দেখেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির।

এছাড়া উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য, পুলিশ সুপার, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক, জেলা পরিষদের প্রশাসক, নারায়ণগঞ্জ উন্নয়ন কমিটির চেয়ারম্যান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকা বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), জেলা সিভিল সার্জনসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে আরও অংশ নেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ সেবাগ্রহীতারা।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নতুন আইসিইউ সেবার মাধ্যমে বিভিন্ন জেলার গুরুতর রোগীদের দ্রুত ও উন্নত চিকিৎসা সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

রোববার, ১৪ জুন ২০২৬

নারায়ণগঞ্জে ১০ জেলায় আইসিইউ উদ্বোধন ও ভিক্টোরিয়া হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

featured Image

দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার অংশ হিসেবে নারায়ণগঞ্জে একাধিক জেলার জন্য নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে জেলার জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, এমপি।

রোববার (১৪ জুন, ২০২৬) ভিক্টোরিয়া হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি ১০টি জেলায় নতুন স্থাপিত আইসিইউ সুবিধার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন এবং হাসপাতালের চিকিৎসা সেবার সার্বিক মান ঘুরে দেখেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির।

এছাড়া উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য, পুলিশ সুপার, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক, জেলা পরিষদের প্রশাসক, নারায়ণগঞ্জ উন্নয়ন কমিটির চেয়ারম্যান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকা বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), জেলা সিভিল সার্জনসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে আরও অংশ নেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ সেবাগ্রহীতারা।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নতুন আইসিইউ সেবার মাধ্যমে বিভিন্ন জেলার গুরুতর রোগীদের দ্রুত ও উন্নত চিকিৎসা সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ