নারায়ণগঞ্জের আলোচিত তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলায় তদন্তের অংশ হিসেবে আবারও জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন আজমেরী ওসমানের গাড়িচালক জামশেদ শেখ। আদালতের নির্দেশে তাকে দুই দিনের রিমান্ডে নিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার (১৪ জুন) সকালে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসির আরাফাতের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেন আদালত পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ।
আদালত সূত্র জানায়, গত ৪ জুন পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে র্যাব। শুনানি শেষে আদালত তখন দুই দিনের রিমান্ড মঞ্জুর করলেও নির্ধারিত সময়ের মধ্যে জিজ্ঞাসাবাদ শেষ না হওয়ায় পরে পুনরায় আবেদন করা হয়। সেই আবেদন অনুযায়ী এবার নতুন করে দুই দিনের রিমান্ড অনুমোদন দেয় আদালত।
এর আগে ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ১১ সেপ্টেম্বর জামশেদ শেখকে গ্রেপ্তার করা হয়। একই সময় তাকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করেছিল র্যাব।
উল্লেখ্য, ২০১৩ সালের ৬ মার্চ নারায়ণগঞ্জ শহরের শায়েস্তা খাঁ সড়ক এলাকা থেকে নিখোঁজ হন ১৭ বছর বয়সী তানভীর মুহাম্মদ ত্বকী। দুই দিন পর শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় সদর মডেল থানায় হত্যা মামলা করেন ত্বকীর বাবা সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি। মামলার অভিযোগে সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, তার ছেলে ইমতিনান ওসমান অয়ন, ভাতিজা আজমেরী ওসমানসহ আরও কয়েকজনকে আসামি করা হয়।
র্যাবের প্রাথমিক তদন্ত প্রতিবেদনে দাবি করা হয়, ত্বকীকে অপহরণের পর নির্যাতন করে হত্যা করা হয় এবং মরদেহ নদীতে ফেলার সময় ব্যবহৃত গাড়ির চালক ছিলেন জামশেদ শেখ।
এদিকে, দীর্ঘ ১৩ বছরেও মামলার তদন্ত শেষ না হওয়ায় এখনো আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়নি, ফলে বিচারকাজও শুরু হয়নি। সর্বশেষ গত ১ জুন মামলার ১০৪তম তারিখে আদালত র্যাবকে ১ জুলাইয়ের মধ্যে অভিযোগপত্র দাখিলের নির্দেশ দেন বলে জানান বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট প্রদীপ ঘোষ বাবু।
তবে একাধিকবার আদালতের নির্দেশ ও সময়সীমা থাকা সত্ত্বেও তদন্তকারী সংস্থা সময় চেয়ে নিচ্ছে বলে জানা গেছে।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

আপনার মতামত লিখুন