বি পি নিউজ ২৪

সোনারগাঁয়ে মোবাইল শপে কোটি টাকার চুরি

প্রকাশ : ১৪ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সোনারগাঁয়ে মোবাইল শপে কোটি টাকার চুরি

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার একটি মোবাইল ফোনের দোকানে সংঘটিত চুরির ঘটনায় প্রায় এক কোটি টাকার মোবাইল ফোন ও নগদ অর্থ খোয়া যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (১২ জুন) সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আমিনুল ইসলাম।

অভিযোগে বলা হয়েছে, বৃহস্পতিবার রাত ১০টার দিকে মোগরাপাড়া চৌরাস্তা এলাকার প্রিন্সিপাল হানড্রেড শপিংমলের পঞ্চম তলায় অবস্থিত ‘আমিনুল টেলিকম’ বন্ধ করে বাড়ি যান দোকান মালিক। পরদিন সকাল সোয়া ১০টার দিকে দোকানের কর্মচারী শাওনের ফোনে চুরির বিষয়টি জানতে পারেন তিনি।

পরে দোকানে এসে দেখা যায়, শাটারের মূল তালা কেটে সেখানে নতুন একটি তালা লাগানো হয়েছে। ভেতরে প্রবেশ করে দেখা যায়, শোকেস ও স্টোরে রাখা সব মোবাইল ফোন এবং ক্যাশবাক্সের নগদ অর্থ নেই।

ব্যবসায়ী আমিনুল ইসলামের দাবি, দোকান থেকে বিভিন্ন মডেলের ১২০টি আইফোন, ২৬টি অন্যান্য ব্র্যান্ডের স্মার্টফোন এবং ক্যাশবাক্সে থাকা প্রায় ৬ লাখ টাকা চুরি হয়েছে। সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় এক কোটি টাকা।

ঘটনার পর মার্কেটের সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, শুক্রবার সকাল ৯টা ২৫ মিনিটের দিকে মাথায় ক্যাপ পরা এক ব্যক্তি দোকানে প্রবেশ করে মোবাইল ফোন নিয়ে বের হয়ে যান। তবে তিনি একাই ছিলেন নাকি তার সঙ্গে অন্য কেউ ছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আমিনুল ইসলাম বলেন, দীর্ঘদিনের পরিশ্রমে গড়ে তোলা ব্যবসার বড় অংশই দোকানে ছিল। এই ঘটনায় তার প্রায় সব পুঁজি হারিয়ে গেছে। দ্রুত জড়িতদের শনাক্ত করে চুরি হওয়া মালামাল উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ কামনা করেন তিনি।

দোকানের কর্মচারী শাওন জানান, সকাল ১০টার পর দোকানে এসে তিনি দেখেন তালা পরিবর্তন করা হয়েছে এবং দোকানের সেলফে কোনো মোবাইল ফোন নেই। বিষয়টি তাৎক্ষণিকভাবে দোকান মালিককে অবহিত করেন তিনি।

তিনি আরও দাবি করেন, গত এপ্রিল মাসে একই মার্কেটের এক নিরাপত্তা প্রহরী একটি দোকানে চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে চাকরি হারান। তাই বর্তমান ঘটনার সঙ্গেও নিরাপত্তা কর্মীদের কেউ জড়িত থাকতে পারেন বলে তাদের সন্দেহ।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

রোববার, ১৪ জুন ২০২৬

সোনারগাঁয়ে মোবাইল শপে কোটি টাকার চুরি

প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ