বি পি নিউজ ২৪

ফতুল্লায় র‌্যাবের অ'ভিযানে পরিত্যক্ত পেন গা'ন উদ্ধার

প্রকাশ : ১৪ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ফতুল্লায় র‌্যাবের অ'ভিযানে পরিত্যক্ত পেন গা'ন উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লায় র‌্যাব-১১ এর চলমান অস্ত্র ও মাদকবিরোধী অভিযানে পরিত্যক্ত অবস্থায় একটি পেন গান এবং এর একটি খালি খোসা উদ্ধার করা হয়েছে।

রোববার (১৪ জুন) রাত আনুমানিক ১টার দিকে সদর উপজেলার নয়ামাটি ভাবির বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ওই এলাকায় মাদকসেবীদের উপস্থিতির খবর পেয়ে র‌্যাব সদস্যরা সেখানে অবস্থান নেন। এ সময় কিছু ব্যক্তি আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলের আশপাশে তল্লাশি চালিয়ে একটি ঝোপের মধ্যে থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পেন গান ও একটি খালি খোসা উদ্ধার করা হয় বলে জানায় র‌্যাব-১১।

উদ্ধারকৃত অস্ত্র ও আলামত পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব-১১ জানিয়েছে, অবৈধ অস্ত্র ও মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

রোববার, ১৪ জুন ২০২৬

ফতুল্লায় র‌্যাবের অ'ভিযানে পরিত্যক্ত পেন গা'ন উদ্ধার

প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের ফতুল্লায় র‌্যাব-১১ এর চলমান অস্ত্র ও মাদকবিরোধী অভিযানে পরিত্যক্ত অবস্থায় একটি পেন গান এবং এর একটি খালি খোসা উদ্ধার করা হয়েছে।

রোববার (১৪ জুন) রাত আনুমানিক ১টার দিকে সদর উপজেলার নয়ামাটি ভাবির বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ওই এলাকায় মাদকসেবীদের উপস্থিতির খবর পেয়ে র‌্যাব সদস্যরা সেখানে অবস্থান নেন। এ সময় কিছু ব্যক্তি আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলের আশপাশে তল্লাশি চালিয়ে একটি ঝোপের মধ্যে থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পেন গান ও একটি খালি খোসা উদ্ধার করা হয় বলে জানায় র‌্যাব-১১।

উদ্ধারকৃত অস্ত্র ও আলামত পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব-১১ জানিয়েছে, অবৈধ অস্ত্র ও মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ