বি পি নিউজ ২৪

ভিক্টোরিয়া হাসপাতালের নোংরা পরিবেশ দেখে ক্ষু'ব্ধ স্বাস্থ্যমন্ত্রী, ৩ দিনের আল্টিমেটাম

প্রকাশ : ১৪ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ভিক্টোরিয়া হাসপাতালের নোংরা পরিবেশ দেখে ক্ষু'ব্ধ স্বাস্থ্যমন্ত্রী, ৩ দিনের আল্টিমেটাম

নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের পরিচ্ছন্নতা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। হাসপাতালের রান্নাঘরসহ বিভিন্ন স্থানে অপরিচ্ছন্ন পরিবেশ দেখে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগামী তিন দিনের মধ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে উন্নতি না হলে সিভিল সার্জনসহ দায়িত্বরত কর্মকর্তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন।

রোববার (১৪ জুন) দুপুরে ভিক্টোরিয়া হাসপাতালে ১০ জেলার জন্য নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) সেবার উদ্বোধন ও হাসপাতাল পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন।

পরিদর্শনকালে মন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি রেজিস্টারও পর্যালোচনা করেন। পরে রান্নাঘরে ব্যবহৃত হাঁড়ি-পাতিল ও অন্যান্য সরঞ্জাম অপরিচ্ছন্ন অবস্থায় দেখে তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চলতি অর্থবছরের বাজেটে জিডিপির এক শতাংশের সমপরিমাণ অর্থ, প্রায় ৬৯ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে, যার মধ্যে ৮০ হাজারই নারী। তারা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে গিয়ে বিশেষ করে গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করবেন।

তিনি আরও জানান, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রগুলোকে আধুনিক ও কার্যকর সেবাকেন্দ্রে রূপান্তরের উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে বাড়িতে প্রসবের পরিবর্তে নিরাপদভাবে স্বাস্থ্যকেন্দ্রে সন্তান জন্মদানে মানুষকে উৎসাহিত করা যায়।

হামের টিকাদান কার্যক্রম প্রসঙ্গে মন্ত্রী বলেন, সময়মতো টিকা সংগ্রহে ব্যর্থতার কারণে অতীতে ঝুঁকি তৈরি হয়েছিল। তবে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর ইউনিসেফের সহযোগিতায় দ্রুত টিকা সংগ্রহ করে ধাপে ধাপে সারা দেশে টিকাদান কার্যক্রম চালু করেছে।

চিকিৎসকদের উদ্দেশে তিনি দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, সরকার স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং জনগণকে মানসম্মত সেবা নিশ্চিত করতে সবাইকে সেবার মানসিকতা নিয়ে দায়িত্ব পালন করতে হবে।

ডেঙ্গুর সম্ভাব্য প্রকোপ মোকাবিলায় নারায়ণগঞ্জসহ দেশের ১০ জেলায় সরকারি-বেসরকারি অংশীদারিত্বে আইসিইউ সেবা চালুর কথাও উল্লেখ করেন তিনি। পাশাপাশি নারীদের জন্য বিদেশি সহযোগিতায় দুটি ১ হাজার ৫০০ শয্যার বিশেষায়িত হাসপাতাল নির্মাণ, বিভিন্ন অঞ্চলে আরও আধুনিক হাসপাতাল গড়ে তোলা এবং জরুরি রোগী পরিবহনে চারটি হেলিকপ্টার কেনার পরিকল্পনার বিষয়েও জানান মন্ত্রী।

অনুষ্ঠানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রভাত চন্দ্র বিশ্বাস, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, জেলা প্রশাসক মো. রায়হান কবির, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী এবং মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

রোববার, ১৪ জুন ২০২৬

ভিক্টোরিয়া হাসপাতালের নোংরা পরিবেশ দেখে ক্ষু'ব্ধ স্বাস্থ্যমন্ত্রী, ৩ দিনের আল্টিমেটাম

প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ