নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইর গুদারাঘাট এলাকায় মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশ সদস্যরা। এ ঘটনায় এক উপপরিদর্শক (এসআই)সহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। একই অভিযানে ১৫ কেজি গাঁজাসহ কথিত শীর্ষ মাদক ব্যবসায়ী মনির ওরফে ‘ফাইটার মনির’ এবং তার দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া অন্য দুজন হলেন নাঈম (২৮) ও মাসুম (২৪)। শনিবার (১৩ জুন) দিবাগত রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন এসআই নন্দন সরকার, এসআই মনির, এএসআই কামরুল হাসান, এএসআই মনির হোসাইন এবং কনস্টেবল আশিক। তাদের নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে এসআই নন্দন সরকারের নেতৃত্বে একটি দল মাসদাইর গুদারাঘাট এলাকায় অভিযান চালিয়ে ফাইটার মনির ও তার দুই সহযোগীকে ১৫ কেজি গাঁজাসহ আটক করে।
এরপর আটক ব্যক্তিদের ছাড়িয়ে নিতে একদল সহযোগী পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়। পুলিশের দাবি, হামলাকারীরা কয়েক রাউন্ড গুলি ছোড়ে এবং ইটপাটকেল নিক্ষেপ করে। আত্মরক্ষার্থে পুলিশও শটগান থেকে দুই রাউন্ড গুলি ছোড়ে।
এ ঘটনায় ফাইটার মনিরের পায়ে গুলি লাগে বলে পুলিশ জানিয়েছে। পরে পুলিশের প্রতিরোধের মুখে হামলাকারীরা সরে যায়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের ছাড়িয়ে নিতে হামলার ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

আপনার মতামত লিখুন