বি পি নিউজ ২৪

বক্তাবলী-আলীরটেকে ওয়াটার অ্যাম্বুলেন্স চালুর দাবি ইউএনওর

প্রকাশ : ০৬ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বক্তাবলী-আলীরটেকে ওয়াটার অ্যাম্বুলেন্স চালুর দাবি ইউএনওর
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ও আলীরটেক ইউনিয়নের বাসিন্দাদের জন্য জরুরি স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে ওয়াটার অ্যাম্বুলেন্স চালুর আহ্বান জানিয়েছেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন।

শুক্রবার (৫ জুন) বিকেলে নগরীর জামতলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ‘টিম খোরশেদ’-এর উদ্যোগে বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ প্রস্তাব তুলে ধরেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।

বক্তব্যে ইউএনও বলেন, বক্তাবলী ও আলীরটেক ইউনিয়ন মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হওয়ায় সেখানকার বাসিন্দাদের চিকিৎসাসেবা নিতে প্রায়ই দুর্ভোগে পড়তে হয়। এ বাস্তবতায় ওয়াটার অ্যাম্বুলেন্স চালু করা গেলে দুই ইউনিয়নের মানুষের জন্য তা গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী উদ্যোগ হবে।

তিনি প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করে বলেন, জরুরি চিকিৎসার প্রয়োজন হলে এসব এলাকার মানুষকে নদী পেরিয়ে মূল ভূখণ্ডে আসতে হয়, যা অনেক সময় ঝুঁকিপূর্ণ ও কষ্টসাধ্য। তাই বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আহ্বান জানান তিনি।

ইউএনও আরও বলেন, নাগরিকদের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। নদীবেষ্টিত ও দুর্গম এলাকায় ওয়াটার অ্যাম্বুলেন্স চালু হলে জরুরি চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া আরও সহজ হবে।

টিম খোরশেদের প্রধান সমন্বয়কারী মাকসুদুল আলম খন্দকার খোরশেদের সভাপতিত্বে অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শনিবার, ০৬ জুন ২০২৬

বক্তাবলী-আলীরটেকে ওয়াটার অ্যাম্বুলেন্স চালুর দাবি ইউএনওর

প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ