পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর ও কাশীপুর ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী সোহেল মাহমুদ।
ঈদ উপলক্ষে প্রকাশিত শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আজহা আমাদের মাঝে সৌহার্দ্য, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ জাগ্রত করুক। সকলের জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি।”
তিনি আরও বলেন, ঈদের আনন্দ ধনী-গরিব সকলের মাঝে ছড়িয়ে দিতে হবে এবং সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই ঈদের অন্যতম শিক্ষা।
সোহেল মাহমুদ বর্তমানে নারায়ণগঞ্জ মহানগর জাসাসের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি নারায়ণগঞ্জ পৌর জাসাসের সাবেক সভাপতির দায়িত্বও পালন করেছেন। দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থাকায় কাশীপুর ইউনিয়নে তার পরিচিতি ও গ্রহণযোগ্যতা রয়েছে।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ইতোমধ্যে এলাকায় গণসংযোগ ও জনসম্পৃক্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তিনি। ঈদ শুভেচ্ছা বার্তার মাধ্যমে তিনি কাশীপুর ইউনিয়নবাসীর দোয়া ও সমর্থন কামনা করেছেন।

মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৬

আপনার মতামত লিখুন