বি পি নিউজ ২৪

নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা চাঁদাবাজদের আতঙ্কে ভালো নেই: ডা. শফিকুর রহমান

প্রকাশ : ১৯ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা চাঁদাবাজদের আতঙ্কে ভালো নেই: ডা. শফিকুর রহমান

নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা চাঁদাবাজদের কারণে আতঙ্কের মধ্যে রয়েছেন এবং স্বাভাবিকভাবে ব্যবসা পরিচালনা করতে পারছেন না বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন, চাঁদাবাজদের পেছনে সরকারদলীয় লোকজনের সম্পৃক্ততা রয়েছে বলেও ব্যবসায়ীদের কাছ থেকে ইঙ্গিত পেয়েছেন।

শুক্রবার (১৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর মাসদাইর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, একসময় নারায়ণগঞ্জকে ‘প্রাচ্যের ডান্ডি’ বলা হতো এবং শিল্পনগরী হিসেবে এর আলাদা পরিচিতি ছিল। তবে সময়ের ব্যবধানে সেই গৌরব ক্ষুণ্ন হয়েছে। তিনি ত্বকী হত্যা ও বহুল আলোচিত সাত খুনের ঘটনার প্রসঙ্গ তুলে এসব ঘটনার বিচার নিয়ে প্রশ্ন তোলেন।

তিনি আরও বলেন, অতীতে কিছু রাজনৈতিক নেতার হুঙ্কারের রাজনীতি এখন আর কার্যকর নয় এবং নতুন করে কোনো ‘গডফাদার’ তৈরি হোক, সেটিও জনগণ চায় না। অহংকার ও ক্ষমতার অপব্যবহার থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

কর্মী সম্মেলনের আগে স্থানীয় কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে বৈঠকের অভিজ্ঞতা তুলে ধরে জামায়াত আমীর বলেন, ব্যবসায়ীদের মধ্যে এক ধরনের ভয় ও অনিশ্চয়তা কাজ করছে। তার ভাষ্য অনুযায়ী, অনেকে প্রকাশ্যে কথা বলতে সংকোচ বোধ করলেও একজন ব্যবসায়ী নীরবতা ভেঙে অভিযোগ করেছেন যে চাঁদাবাজদের কারণে তারা ভালো নেই।

চাঁদাবাজি ও দুর্নীতির সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, অন্যের সম্পদের প্রতি লোভ দেখানো ও জোরপূর্বক অর্থ আদায় ইসলামে নিষিদ্ধ। তিনি দাবি করেন, আগের বিভিন্ন দখলদারির চিত্র শুধু হাতবদল হয়েছে এবং এসব বিষয়ে জনগণ যথাসময়ে জবাব দেবে।

নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মী সম্মেলনে কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে দলের সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে মাওলানা আবদুল জব্বারের নামও ঘোষণা করা হয়।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ১৯ জুন ২০২৬

নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা চাঁদাবাজদের আতঙ্কে ভালো নেই: ডা. শফিকুর রহমান

প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ