নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন কুতুবপুর পশ্চিম দেলপাড়া চানাচুর ফ্যাক্টরি সংলগ্ন এলাকায় এক হৃদয়বিদারক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
অভিযোগ রয়েছে, স্ত্রী ফারজানা আক্তার মুন্নি (প্রায় ৫০) তার স্বামী জাহাঙ্গীর আলম জনিকে (প্রায় ৪৮) প্রথমে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করেন। এরপর ধারালো ছুরি দিয়ে গলা কেটে, হাতের রগ কেটে এবং এলোপাথাড়ি কুপিয়ে তার মৃত্যু নিশ্চিত করেন বলে স্থানীয় সূত্রে জানা যায়।
ঘটনার পর সকালে অভিযুক্ত নিজেই এলাকাবাসীর কাছে ঘটনার কথা স্বীকার করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। খবর পেয়ে ফতুল্লা থানার ওসি ও পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। একই সঙ্গে অভিযুক্ত ফারজানা আক্তার মুন্নিকে আটক করে থানায় নিয়ে যায়।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও ঘটনার বিস্তারিত জানতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। পরকীয়ার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে এমন অভিযোগ স্থানীয়দের পক্ষ থেকে উঠলেও বিষয়টি তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।

সোমবার, ২৯ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

আপনার মতামত লিখুন