নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঝালমুড়ি বিক্রির আড়ালে মাদক বিক্রির অভিযোগে বাবর (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ জুলাই) নাসিক ৪ নম্বর ওয়ার্ডের পারটেক্স পেপার মিলের সামনে থেকে তাকে আটক করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, পারটেক্স পেপার মিলের ভেতরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সরকারি খাবার পানির সাবমার্সিবল টিউবওয়েল স্থাপনের কাজ চলছিল। এ সময় ঝালমুড়ি বিক্রেতা হিসেবে বাবর সেখানে প্রবেশ করেন।
অভিযোগ রয়েছে, কাজের সঙ্গে যুক্ত কয়েকজন শ্রমিকের কাছে ঝালমুড়ি বিক্রির আড়ালে ইয়াবা ও গাঁজা বিক্রির চেষ্টা করেন তিনি। বিষয়টি বুঝতে পেরে মিলের নিরাপত্তাকর্মীরা তাকে আটক করেন। পরে খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।
পুলিশ জানায়, আটক বাবরের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার করা হয়েছে। তার বাবার নাম এলাহি মিয়া।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক জানান, ফেরি করে মাদক বিক্রির অভিযোগে বাবর নামে একজনকে আটক করা হয়েছে। তার কাছ থেকে উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন