নারায়ণগঞ্জের বন্দর উপজেলা পরিষদের অডিটোরিয়ামকে আরও আধুনিক ও ব্যবহার উপযোগী করতে মেরামত ও সংস্কার কাজ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) আনুষ্ঠানিকভাবে এ উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়।
বন্দর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেরামত ও আধুনিকীকরণ কাজের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম।
বন্দর উপজেলা নির্বাহী অফিসার শিবানী সরকার ও উপজেলা প্রকৌশলী এস এম সামিন ইশরাকের বাস্তবায়নে অডিটোরিয়ামটির মেরামত এবং আধুনিকীকরণের কাজ সম্পন্ন করা হয়েছে।
উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বন্দর উপজেলা পরিষদ মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা মফিজুল ইসলাম।
সংশ্লিষ্টরা জানান, অডিটোরিয়ামটির আধুনিকীকরণ সম্পন্ন হওয়ায় এখন উপজেলা পরিষদের বিভিন্ন সভা, প্রশাসনিক অনুষ্ঠান, প্রশিক্ষণ ও সেমিনারসহ গুরুত্বপূর্ণ আয়োজনগুলো আরও সুন্দর পরিবেশে করা যাবে। এতে উপজেলা পরিষদের বিভিন্ন কার্যক্রম পরিচালনার সুযোগও আরও বৃদ্ধি পাবে।

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন