বি পি নিউজ ২৪

কৃষকের কাছে সময়মতো সার পৌঁছাতে নদীবন্দরকেন্দ্রিক বিশেষ সভা

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

কৃষকের কাছে সময়মতো সার পৌঁছাতে নদীবন্দরকেন্দ্রিক বিশেষ সভা

কৃষকের কাছে সময়মতো সার পৌঁছাতে নদীবন্দরকেন্দ্রিক বিশেষ সভা

নারায়ণগঞ্জের নদীবন্দর ব্যবহার করে পরিবহন ও বিতরণ করা সারের সরবরাহব্যবস্থা আরও সুশৃঙ্খল ও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষকে নিয়ে সার ব্যবস্থাপনা বিষয়ে বিশেষ সভা করেছে জেলা প্রশাসন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।

সভায় নদীবন্দরসমূহে সার পরিবহনের প্রক্রিয়া, সংরক্ষণ ব্যবস্থা এবং বিভিন্ন এলাকায় সারের বিতরণ কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে নির্ধারিত সার যেন সঠিক সময়ে কৃষকদের কাছে পৌঁছায়, সে বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়।

এ সময় সার পরিবহন ও সরবরাহের সঙ্গে যুক্ত কার্যক্রমে শৃঙ্খলা বজায় রাখা, সার সংরক্ষণের ক্ষেত্রে যথাযথ ব্যবস্থা গ্রহণ এবং বিতরণ প্রক্রিয়াকে আরও কার্যকর করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

সভায় সংশ্লিষ্ট সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের পাশাপাশি সার পরিবহন ও বিতরণ কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তি এবং অন্যান্য অংশীজন উপস্থিত ছিলেন।

সভায় কৃষকদের জন্য বরাদ্দকৃত সার সঠিকভাবে ব্যবস্থাপনার মাধ্যমে নির্ধারিত সময়ে তাদের কাছে পৌঁছে দেওয়ার বিষয়ে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

কৃষকের কাছে সময়মতো সার পৌঁছাতে নদীবন্দরকেন্দ্রিক বিশেষ সভা

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ