বি পি নিউজ ২৪

যুক্তির লড়াইয়ে মুখোমুখি কমর আলী ও সফুরা খাতুন স্কুল

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

যুক্তির লড়াইয়ে মুখোমুখি কমর আলী ও সফুরা খাতুন স্কুল

স্কুলভিত্তিক বিতর্ক প্রতিযোগিতার দ্বিতীয় দিনে মুখোমুখি দুই স্কুল

দুর্নীতি দমন কমিশনের সার্বিক সহযোগিতায় এবং নারায়ণগঞ্জ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আয়োজিত স্কুলভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা-২০২৬-এর প্রথম রাউন্ডের দ্বিতীয় দিনের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

এদিন বিতর্কের মঞ্চে পক্ষদল হিসেবে অংশ নেয় কমর আলী উচ্চ বিদ্যালয় এবং বিপক্ষদল হিসেবে অংশগ্রহণ করে সফুরা খাতুন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়।

প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীরা যুক্তি, তথ্য ও উপস্থাপনার মাধ্যমে নিজেদের বক্তব্য তুলে ধরে। বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে যুক্তিবোধ, মুক্তচিন্তা ও মতপ্রকাশের দক্ষতা বিকাশের পাশাপাশি দুর্নীতিবিরোধী সচেতনতা তৈরির লক্ষ্যেও এ আয়োজন করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ধারাবাহিকভাবে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

যুক্তির লড়াইয়ে মুখোমুখি কমর আলী ও সফুরা খাতুন স্কুল

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

স্কুলভিত্তিক বিতর্ক প্রতিযোগিতার দ্বিতীয় দিনে মুখোমুখি দুই স্কুল

দুর্নীতি দমন কমিশনের সার্বিক সহযোগিতায় এবং নারায়ণগঞ্জ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আয়োজিত স্কুলভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা-২০২৬-এর প্রথম রাউন্ডের দ্বিতীয় দিনের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

এদিন বিতর্কের মঞ্চে পক্ষদল হিসেবে অংশ নেয় কমর আলী উচ্চ বিদ্যালয় এবং বিপক্ষদল হিসেবে অংশগ্রহণ করে সফুরা খাতুন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়।

প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীরা যুক্তি, তথ্য ও উপস্থাপনার মাধ্যমে নিজেদের বক্তব্য তুলে ধরে। বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে যুক্তিবোধ, মুক্তচিন্তা ও মতপ্রকাশের দক্ষতা বিকাশের পাশাপাশি দুর্নীতিবিরোধী সচেতনতা তৈরির লক্ষ্যেও এ আয়োজন করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ধারাবাহিকভাবে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ