বি পি নিউজ ২৪

রূপগঞ্জের ৩০ প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ এমপি দিপুর

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

রূপগঞ্জের ৩০ প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ এমপি দিপুর

রূপগঞ্জের ৩০ ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে অনুদান, কৃতজ্ঞতা এমপি দিপুর

রূপগঞ্জের বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়ন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আর্থিক সহযোগিতা হিসেবে অনুদান দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে তিনি এ তথ্য জানান। এ সময় অনুদান প্রদানের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান এবং নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসকের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

এমপি দিপুর দেওয়া তথ্য অনুযায়ী, রূপগঞ্জের ৩০টি মসজিদ, মাদ্রাসা, মন্দির ও সামাজিক প্রতিষ্ঠান এ অনুদানের আওতায় এসেছে। প্রতিষ্ঠানভেদে ২ লাখ থেকে ৩ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে বরাবো রসুলপুর কেন্দ্রীয় জামে মসজিদ, গোলাকান্দাইল আল আকসা জামে মসজিদ, কেয়েরিয়া কালী মন্দির, পিতলগঞ্জ মন্দির, আতলাপুর ইউনিয়ন পরিষদ জামে মসজিদ, ইছাপুরা মন্দির, সাওগাট কালী মন্দির ও ভোলাব কালী মন্দির।

এ ছাড়া দেবই কাজিরবাগ ফাজিল মাদ্রাসা, তারাবো গন্ধর্বপুর নামাপাড়া জামে মসজিদ, খালপার রসুলপুর হোসাইনিয়া ইসলামিয়া মাদ্রাসা, তারাবো নূরুল উলুম মাদানিয়া মাদ্রাসা এবং তারাবোর বিভিন্ন এলাকার জামে মসজিদ ও মাদ্রাসাও অনুদান পেয়েছে।

তালিকায় আরও রয়েছে মাহমুদাবাদ ও হাউলিপাড়া সামাজিক কবরস্থান, মুড়াপাড়া বাজার বায়তুল মামুর জামে মসজিদ, জামিয়া হাসেমিয়া ইমদাদুল উলুম রসুলপুর নাহাটি মাদ্রাসা, দারুল উলুম ব্রাহ্মণগাঁও মাদ্রাসা, তারাইল বিরাবোর শ্রী শ্রী তমালতলা মন্দির, রূপসী চরপাড়া জামে মসজিদ এবং গোলাকান্দাইল দক্ষিণপাড়া মন্দির।

ফেসবুক পোস্টে মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর উন্নয়নের মাধ্যমে রূপগঞ্জের মানুষের পাশে থাকার এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। মসজিদ, মাদ্রাসা, মন্দির ও সামাজিক প্রতিষ্ঠান সমাজের গুরুত্বপূর্ণ অংশ উল্লেখ করে তিনি ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার কল্যাণে সম্প্রীতিপূর্ণ ও উন্নত রূপগঞ্জ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

রূপগঞ্জের ৩০ প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ এমপি দিপুর

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ