নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়ে এনডিএ চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব ও গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমনকে অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর জিসাসের সভাপতি ও কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সোহেল মাহমুদ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমিতে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন।
অনুষ্ঠানে বক্তব্যে এনডিএ চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব বলেন, নারায়ণগঞ্জবাসীর প্রত্যাশা অনুযায়ী একটি পরিকল্পিত ও বাসযোগ্য নগর গড়ে তুলতে কাজ করবে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ। এ জন্য প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণের পাশাপাশি নাগরিকদের আইনগত অধিকার ও সেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হবে।
এ সময় সোহেল মাহমুদ এনডিএ চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব ও গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমনকে অভিনন্দন জানান। পাশাপাশি নারায়ণগঞ্জের উন্নয়ন ও পরিকল্পিত নগরায়ণের লক্ষ্যে এনডিএর কার্যক্রমের সফলতা কামনা করেন তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন