নারায়ণগঞ্জের ফতুল্লা দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের নিবন্ধনকালীন প্রথম ব্যবস্থাপনা কমিটির অনুমোদন দিয়েছে জেলা সমবায় কার্যালয়। ১২ সদস্যবিশিষ্ট এ ব্যবস্থাপনা কমিটিকে দুই বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) নারায়ণগঞ্জের জেলা সমবায় কর্মকর্তা মোঃ আবু জাফর মিয়া স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এ অনুমোদন দেওয়া হয়। সমবায় সমিতি আইন, ২০০১-এর সংশোধিত ১৮(২)(ক) ধারা অনুযায়ী নিবন্ধনকালীন এ ব্যবস্থাপনা কমিটি অনুমোদন করা হয়েছে।
অফিস আদেশ অনুযায়ী, অনুমোদিত ব্যবস্থাপনা কমিটি আগামী দুই বছর সমিতির কার্যক্রম পরিচালনা করবে। এ সময়ের মধ্যে সমবায় সমিতি আইন ও বিধিমালা অনুসরণ করে নিয়মিত নির্বাচন আয়োজনের মাধ্যমে নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করতে হবে।
এ অনুমোদনের মধ্য দিয়ে ফতুল্লা দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় আনুষ্ঠানিক স্বীকৃতি ও প্রাতিষ্ঠানিক ভিত্তি আরও সুদৃঢ় হলো। সংশ্লিষ্টদের প্রত্যাশা, অনুমোদিত ব্যবস্থাপনা কমিটির নেতৃত্বে সমিতির কার্যক্রম আরও গতিশীল হবে এবং সদস্যদের পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখবে।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন