বি পি নিউজ ২৪

আজমেরী ওসমানের সঙ্গে ভিডিও কলে যুবদল নেতা সজল, যা বললেন তিনি

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

আজমেরী ওসমানের সঙ্গে ভিডিও কলে যুবদল নেতা সজল, যা বললেন তিনি

আজমেরী ওসমানের সঙ্গে ভিডিও কলে যুবদল নেতা সজল, যা বললেন তিনি

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজলকে ঘিরে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের নেতা আজমেরী ওসমানকে ভিডিও কলে দেখা যায়। এ ঘটনায় সজল জানিয়েছেন, দৃশ্যটি একটি পারিবারিক অনুষ্ঠানের। আজমেরী ওসমানের সঙ্গে তাঁর কোনো রাজনৈতিক সম্পর্ক নেই বলেও দাবি করেছেন তিনি।

জানা গেছে, গত ২২ অক্টোবর শহরের একটি রেস্তোরাঁয় আয়োজিত পারিবারিক অনুষ্ঠানে ভিডিওটি ধারণ করা হয়। ৪৯ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানে বসে খাবার খাচ্ছেন মনিরুল ইসলাম সজল। এ সময় তাঁর ভায়রা এবং আজমেরী ওসমানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত আক্তার নূর মুঠোফোনে ভিডিও কলের মাধ্যমে অনুষ্ঠানের দৃশ্য দেখাচ্ছিলেন। একপর্যায়ে ফোনের ক্যামেরা সজলের দিকে ঘোরানো হলে কলের অপর প্রান্তে আজমেরী ওসমানকে দেখা যায়।

ভিডিওটি নিয়ে নিজের বক্তব্যে সজল জানান, গত ২২ অক্টোবর তাঁর স্ত্রীর বড় বোনের ছেলের বিয়ের কাবিন অনুষ্ঠানে পরিবারের সদস্যদের নিয়ে তিনি অংশ নিয়েছিলেন। ওই অনুষ্ঠানেই ভিডিওটি ধারণ করা হয়।

আক্তার নূরের সঙ্গে সম্পর্কের বিষয়ে সজল বলেন, তিনি তাঁর স্ত্রীর বড় বোনের স্বামী। রাজনৈতিকভাবে আক্তার নূরের সঙ্গে আজমেরী ওসমানের সম্পৃক্ততা ছিল। তবে পারিবারিক সম্পর্ক ছাড়া আক্তার নূরের সঙ্গে তাঁর কোনো রাজনৈতিক যোগাযোগ নেই।

ভিডিও কলের প্রসঙ্গে সজলের দাবি, আক্তার নূর তাঁর ছেলের বিয়ের আয়োজন আজমেরী ওসমানকে ভিডিও কলে দেখাচ্ছিলেন। সে সময় তিনি পরিবারের সদস্যদের সঙ্গে খাবার খাচ্ছিলেন। আক্তার নূর অতিথিদের ভিডিও ধারণের পাশাপাশি মুঠোফোনে বিভিন্ন ব্যক্তির সঙ্গে ভিডিও কলে কথা বলছিলেন। তবে কার সঙ্গে কথা বলছিলেন, তা তাঁর জানা ছিল না বলে দাবি করেন সজল।

এদিকে গত ১ নভেম্বর রাত সাড়ে আটটার দিকে শহরের খানপুর এলাকা থেকে আক্তার নূরকে আটক করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং গণঅভ্যুত্থানে হামলার অভিযোগে তাঁকে আটক করা হয়।

আক্তার নূর নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।

অন্যদিকে, মেধাবী শিক্ষার্থী তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলাসহ একাধিক হত্যা মামলায় আজমেরী ওসমানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগেও তাঁর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা রয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর আজমেরী ওসমান ও তাঁর সহযোগীদের অনেকেই আত্মগোপনে চলে যান।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

আজমেরী ওসমানের সঙ্গে ভিডিও কলে যুবদল নেতা সজল, যা বললেন তিনি

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ