বি পি নিউজ ২৪

শিক্ষার্থীদের পাশে সত্যের আলো শান্তি সংঘ ১১ প্রতিষ্ঠানে সহায়তা, ২৯ নভেম্বর ফ্রি মেডিকেল ক্যাম্প

শিক্ষার মানোন্নয়ন এবং অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে সামাজিক সংগঠন ‘সত্যের আলো শান্তি সংঘ’।

সংগঠনটির চলমান কর্মসূচির অংশ হিসেবে এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের জন্য আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে নারায়ণগঞ্জের বক্তাবলী এলাকার আরও তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের অসচ্ছল শিক্ষার্থীদের।

মঙ্গলবার, ২৪ নভেম্বর, নাজমুন্নেসা বালক-বালিকা উচ্চ বিদ্যালয়, কানাইনগর ছোবহানিয়া স্কুল অ্যান্ড কলেজ এবং বক্তাবলী ইসলামিয়া সিনিয়র আলিম মডেল মাদ্রাসার অসচ্ছল এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানদের হাতে আর্থিক সহায়তার অর্থ তুলে দেওয়া হয়।

এর মধ্য দিয়ে পুরো মাসব্যাপী চলা এই কর্মসূচির আওতায় মোট ১১টি শিক্ষা প্রতিষ্ঠানের অসচ্ছল শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা প্রদান সম্পন্ন করেছে সংগঠনটি।

শিক্ষার্থীদের আর্থিক সংকট যেন তাদের শিক্ষাজীবনে বাধা হয়ে না দাঁড়ায়—এমন লক্ষ্য নিয়েই সংগঠনটির এই মানবিক উদ্যোগ।

এদিকে, কর্মসূচির শেষ পর্যায়ে ২৯ নভেম্বর বক্তাবলী দিবস উপলক্ষে আলীরটেকের মৌলভী বাড়ি এলাকায় আয়োজন করা হয়েছে বিনামূল্যে চিকিৎসাসেবা কর্মসূচি।

এতে শিশু ও মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হবে। পাশাপাশি চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে বিনামূল্যে ছানি অপারেশনের সুযোগও থাকছে।

শিক্ষা সহায়তা থেকে শুরু করে স্বাস্থ্যসেবা—এমন মানবিক উদ্যোগের মাধ্যমে এলাকার অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছে সামাজিক সংগঠন সত্যের আলো শান্তি সংঘ।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

শিক্ষার্থীদের পাশে সত্যের আলো শান্তি সংঘ ১১ প্রতিষ্ঠানে সহায়তা, ২৯ নভেম্বর ফ্রি মেডিকেল ক্যাম্প

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

শিক্ষার মানোন্নয়ন এবং অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে সামাজিক সংগঠন ‘সত্যের আলো শান্তি সংঘ’।

সংগঠনটির চলমান কর্মসূচির অংশ হিসেবে এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের জন্য আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে নারায়ণগঞ্জের বক্তাবলী এলাকার আরও তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের অসচ্ছল শিক্ষার্থীদের।

মঙ্গলবার, ২৪ নভেম্বর, নাজমুন্নেসা বালক-বালিকা উচ্চ বিদ্যালয়, কানাইনগর ছোবহানিয়া স্কুল অ্যান্ড কলেজ এবং বক্তাবলী ইসলামিয়া সিনিয়র আলিম মডেল মাদ্রাসার অসচ্ছল এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানদের হাতে আর্থিক সহায়তার অর্থ তুলে দেওয়া হয়।

এর মধ্য দিয়ে পুরো মাসব্যাপী চলা এই কর্মসূচির আওতায় মোট ১১টি শিক্ষা প্রতিষ্ঠানের অসচ্ছল শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা প্রদান সম্পন্ন করেছে সংগঠনটি।

শিক্ষার্থীদের আর্থিক সংকট যেন তাদের শিক্ষাজীবনে বাধা হয়ে না দাঁড়ায়—এমন লক্ষ্য নিয়েই সংগঠনটির এই মানবিক উদ্যোগ।

এদিকে, কর্মসূচির শেষ পর্যায়ে ২৯ নভেম্বর বক্তাবলী দিবস উপলক্ষে আলীরটেকের মৌলভী বাড়ি এলাকায় আয়োজন করা হয়েছে বিনামূল্যে চিকিৎসাসেবা কর্মসূচি।

এতে শিশু ও মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হবে। পাশাপাশি চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে বিনামূল্যে ছানি অপারেশনের সুযোগও থাকছে।

শিক্ষা সহায়তা থেকে শুরু করে স্বাস্থ্যসেবা—এমন মানবিক উদ্যোগের মাধ্যমে এলাকার অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছে সামাজিক সংগঠন সত্যের আলো শান্তি সংঘ।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ