বি পি নিউজ ২৪

২৯ শে নভেম্বর বক্তাবলী দিবস উপলক্ষে আলীরটেকে সত্যের আলো শান্তি সংঘের ফ্রি মেডিকেল ক্যাম্প ২৯ নভেম্বর

বক্তাবলী দিবস উপলক্ষে আলীরটেকে সত্যের আলো শান্তি সংঘের ফ্রি মেডিকেল ক্যাম্প ২৯ নভেম্বর

বক্তাবলী দিবস উপলক্ষে অসহায় ও সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প আয়োজন করতে যাচ্ছে সামাজিক সংগঠন ‘সত্যের আলো শান্তি সংঘ’।

আগামী ২৯ নভেম্বর বক্তাবলী দিবস উপলক্ষে আলীরটেকের মৌলভী বাড়ি এলাকায় এ চিকিৎসাসেবা কর্মসূচি অনুষ্ঠিত হবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্যাম্পে শিশু-কিশোর ও মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হবে। পাশাপাশি চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে চোখের ছানি অপারেশনের বিনামূল্যে সুযোগও রাখা হয়েছে।

সংগঠনটির এ উদ্যোগের মাধ্যমে এলাকার অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষ প্রয়োজনীয় চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন বলে আশা করছেন আয়োজকরা।

উল্লেখ্য, শিক্ষার মানোন্নয়নে চলতি মাসে বক্তাবলী এলাকার ১১টি শিক্ষা প্রতিষ্ঠানের অসচ্ছল এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের জন্য আর্থিক সহযোগিতা প্রদান করেছে সত্যের আলো শান্তি সংঘ।

শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর পাশাপাশি বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানের এ উদ্যোগের মধ্য দিয়ে শিক্ষা ও স্বাস্থ্য খাতে সামাজিক দায়বদ্ধতা থেকে মানবিক কার্যক্রম অব্যাহত রাখতে চায় সংগঠনটি।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

২৯ শে নভেম্বর বক্তাবলী দিবস উপলক্ষে আলীরটেকে সত্যের আলো শান্তি সংঘের ফ্রি মেডিকেল ক্যাম্প ২৯ নভেম্বর

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

বক্তাবলী দিবস উপলক্ষে আলীরটেকে সত্যের আলো শান্তি সংঘের ফ্রি মেডিকেল ক্যাম্প ২৯ নভেম্বর

বক্তাবলী দিবস উপলক্ষে অসহায় ও সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প আয়োজন করতে যাচ্ছে সামাজিক সংগঠন ‘সত্যের আলো শান্তি সংঘ’।

আগামী ২৯ নভেম্বর বক্তাবলী দিবস উপলক্ষে আলীরটেকের মৌলভী বাড়ি এলাকায় এ চিকিৎসাসেবা কর্মসূচি অনুষ্ঠিত হবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্যাম্পে শিশু-কিশোর ও মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হবে। পাশাপাশি চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে চোখের ছানি অপারেশনের বিনামূল্যে সুযোগও রাখা হয়েছে।

সংগঠনটির এ উদ্যোগের মাধ্যমে এলাকার অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষ প্রয়োজনীয় চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন বলে আশা করছেন আয়োজকরা।

উল্লেখ্য, শিক্ষার মানোন্নয়নে চলতি মাসে বক্তাবলী এলাকার ১১টি শিক্ষা প্রতিষ্ঠানের অসচ্ছল এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের জন্য আর্থিক সহযোগিতা প্রদান করেছে সত্যের আলো শান্তি সংঘ।

শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর পাশাপাশি বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানের এ উদ্যোগের মধ্য দিয়ে শিক্ষা ও স্বাস্থ্য খাতে সামাজিক দায়বদ্ধতা থেকে মানবিক কার্যক্রম অব্যাহত রাখতে চায় সংগঠনটি।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ