বি পি নিউজ ২৪

নারায়ণগঞ্জে বৃত্তি পরীক্ষার সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নারায়ণগঞ্জে বৃত্তি পরীক্ষার সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের উৎসাহিত ও অনুপ্রাণিত করতে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও অভিভাবকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

সোমবার (২০ এপ্রিল ২০২৬) বিকাল ৩টায় নারায়ণগঞ্জের আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাছলিমা তাসমি আক্তার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার, নারায়ণগঞ্জ সদর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেবেকা সুলতানা, সহকারী উপজেলা শিক্ষা অফিসার, নারায়ণগঞ্জ সদর এবং সুনিত সাহা, বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষা অনুরাগী।

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাবুল কৃষ্ণ সাহা, জোনায়েদ হাসান নাজমুল এবং মোহাম্মদ সাজ্জাদ হোসাইন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাইফুল রহমান খন্দকার এবং সঞ্চালনা করেন নারায়ণগঞ্জ কিন্ডারগার্ডেন ইউনিটি ফোরামের সাধারণ সম্পাদক মোঃ নুর আলম সিদ্দিকী।

অনুষ্ঠানে বক্তারা

 শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি নৈতিকতা ও শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, এ ধরনের সম্মাননা শিক্ষার্থীদের ভবিষ্যতে ভালো ফলাফলে অনুপ্রাণিত করে।

আয়োজক কিন্ডারগার্টেন ইউনিটি ফোরাম নারায়ণগঞ্জ জানায়, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও পুরস্কার বিতরণ করা হয়।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

সোমবার, ২০ এপ্রিল ২০২৬

নারায়ণগঞ্জে বৃত্তি পরীক্ষার সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

featured Image

নারায়ণগঞ্জে বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের উৎসাহিত ও অনুপ্রাণিত করতে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও অভিভাবকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

সোমবার (২০ এপ্রিল ২০২৬) বিকাল ৩টায় নারায়ণগঞ্জের আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাছলিমা তাসমি আক্তার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার, নারায়ণগঞ্জ সদর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেবেকা সুলতানা, সহকারী উপজেলা শিক্ষা অফিসার, নারায়ণগঞ্জ সদর এবং সুনিত সাহা, বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষা অনুরাগী।

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাবুল কৃষ্ণ সাহা, জোনায়েদ হাসান নাজমুল এবং মোহাম্মদ সাজ্জাদ হোসাইন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাইফুল রহমান খন্দকার এবং সঞ্চালনা করেন নারায়ণগঞ্জ কিন্ডারগার্ডেন ইউনিটি ফোরামের সাধারণ সম্পাদক মোঃ নুর আলম সিদ্দিকী।

অনুষ্ঠানে বক্তারা

 শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি নৈতিকতা ও শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, এ ধরনের সম্মাননা শিক্ষার্থীদের ভবিষ্যতে ভালো ফলাফলে অনুপ্রাণিত করে।

আয়োজক কিন্ডারগার্টেন ইউনিটি ফোরাম নারায়ণগঞ্জ জানায়, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও পুরস্কার বিতরণ করা হয়।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ