পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জ সদর উপজেলায় অস্থায়ী পশুর হাট ইজারা কার্যক্রমে ব্যাপক আগ্রহ দেখা গেছে। প্রথম দিনেই ১৩টি হাটের বিপরীতে মোট ১৪৮টি দরপত্র জমা পড়েছে।
সোমবার (১৮ মে) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এসব দরপত্র গ্রহণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন।
উপজেলা প্রশাসনের তালিকাভুক্ত হাটগুলোর মধ্যে রয়েছে গোগনগর, আলীরটেক, বক্তাবলী ও কুতুবপুর ইউনিয়নের বিভিন্ন খোলা মাঠ ও নির্ধারিত স্থান। এর মধ্যে পুরাতন স্টেডিয়াম সংলগ্ন এলাকা, দেলপাড়া বালুর মাঠ, মাসদাইর, আদমজী চেয়ারম্যান বাড়ি জালারপাড়, সময় বাজার, বক্তাবলী বাজার, গিরিধারা, পাগলা বাজার, শিমরাইল-সাইনবোর্ড ও ট্রাকস্ট্যান্ড সংলগ্ন কয়েকটি স্থান উল্লেখযোগ্য।
প্রশাসনের বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রথম ধাপে দরপত্র বিক্রি শুরু হয়েছে ১৮ মে এবং চলবে ১৯ মে পর্যন্ত। একইসঙ্গে জমাও নেওয়া হচ্ছে। দ্বিতীয় ধাপে দরপত্র বিক্রি হবে ২০ মে এবং জমা গ্রহণ চলবে ২১ মে পর্যন্ত।
দরপত্র জমার ক্ষেত্রে মোট দরমূল্যের ৩০ শতাংশ জামানত বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া নির্ধারিত সময়ের মধ্যে সম্পূর্ণ অর্থ পরিশোধ করতে হবে বলে জানিয়েছে প্রশাসন।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, হাট পরিচালনায় কোনো ধরনের অনিয়ম, চাঁদাবাজি বা জনদুর্ভোগ সৃষ্টি হলে সংশ্লিষ্ট ইজারা বাতিলের ক্ষমতা প্রশাসন সংরক্ষণ করবে।

মঙ্গলবার, ১৯ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

আপনার মতামত লিখুন