নারায়ণগঞ্জ সদর উপজেলায় আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ১৩টি অস্থায়ী পশুর হাটের ইজারা সম্পন্ন করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৯ মে) সদর উপজেলা পরিষদের সভাকক্ষে দরপত্র উন্মুক্ত ও যাচাই-বাছাই শেষে সর্বোচ্চ দরদাতাদের নাম ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দরপত্র যাচাই-বাছাইয়ের জন্য পূর্বেই একটি কমিটি গঠন করা হয়েছিল। কমিটি জমাকৃত দরপত্র মূল্যায়ন করে সর্বোচ্চ দরদাতাদের চূড়ান্তভাবে নির্বাচিত করে।
এদিকে বুড়িগঙ্গা নদীর পূর্বপাড়ে ডিক্রিরচর খেয়াঘাটসংলগ্ন বালুর মাঠে পশুর হাট বসানোর ইজারা পেয়েছেন আব্দুর রহমান। তিনি ১০ লাখ ৭ হাজার ৫০০ টাকার সর্বোচ্চ দর প্রদান করে ইজারা লাভ করেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, অনুমোদিত ইজারাদারদের নির্ধারিত সময়ের মধ্যে সম্পূর্ণ অর্থ সরকারি কোষাগারে জমা দিতে হবে। পাশাপাশি হাট পরিচালনার সময় কোনো ধরনের অনিয়ম, চাঁদাবাজি কিংবা জনদুর্ভোগ সৃষ্টি হলে সংশ্লিষ্ট ইজারা বাতিল করা হবে।

মঙ্গলবার, ১৯ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

আপনার মতামত লিখুন