নারায়ণগঞ্জের বন্দর ১নং খেয়াঘাট সিএনজি স্ট্যান্ড সংলগ্ন ‘গাউসুল আযম জামে মসজিদ’ এর নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। তিনতলা ফাউন্ডেশনের এই মসজিদটির বাকি কাজ সম্পন্ন করতে সমাজের সর্বস্তরের মানুষের কাছে মুক্ত হস্তে দানের আহ্বান ও সহযোগিতা কামনা করেছেন বন্দর থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বন্দর সিএনজি স্ট্যান্ডের সাধারণ সম্পাদক
হুমায়ন কবির।
এক বিবৃতিতে বন্দর থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বন্দর সিএনজি স্ট্যান্ডের সাধারণ সম্পাদক হুমায়ন কবির বলেন, "আলহামদুলিল্লাহ, আল্লাহর ঘরের নির্মাণ কাজ চলমান রয়েছে। এটি একটি সদকায়ে জারিয়ার কাজ। আমরা বন্দর ঘাট কমিটির দায়িত্ব পাওয়ার পর সবার সহযোগিতা নিয়ে এই তিনতলা ফাউন্ডেশনের মসজিদটির কাজ শুরু করেছি। আমরা চাই আল্লাহর এই ঘরটি সুন্দরভাবে সম্পন্ন হোক। তাই যে যার সাধ্যমতো সহযোগিতার হাত বাড়িয়ে দিন।"
বিগত সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, "গত ১৭ বছর যারা দায়িত্বে ছিল, তারা শুধু নিজেদের আখের গুছিয়েছে। এই মসজিদের উন্নয়নে তারা একটি টিনও লাগিয়ে দেয়নি। আমরা দায়িত্ব নেওয়ার পর আল্লাহ তায়ালার রহমতে সবার সহযোগিতা নিয়ে এই বড় উদ্যোগ হাতে নিয়েছি। মসজিদটির নির্মাণ কাজ সফলভাবে শেষ করতে আমরা সকলের দোয়া ও আর্থিক সহযোগিতা কামনা করছি।

মঙ্গলবার, ১৯ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

আপনার মতামত লিখুন