বি পি নিউজ ২৪

“থাক, বাদ দে, ছেড়ে দে”

“থাক, বাদ দে, ছেড়ে দে”

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক আজিজুল ইসলাম রাজীব জানিয়েছেন, তার ওপর হামলায় জড়িত এক ছাত্রলীগ কর্মীকে শনাক্ত করার পরও তিনি প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দিয়েছেন।

মঙ্গলবার (১৯ মে) সকালে নিজের ব্যক্তিগত ফেসবুক পোস্টে তিনি এ কথা জানান।

পোস্টে রাজীব লিখেন, কয়েক দিন আগে সন্ধ্যার দিকে তার কাছে একটি ফোন আসে। ফোনে তাকে জানানো হয়, তার ওপর হামলার সময় উপস্থিত থাকা এবং বাড়াবাড়ি করা এক ছাত্রলীগ কর্মীকে পাওয়া গেছে। এ খবর শুনে কিছুক্ষণ নীরব থাকার পর তিনি বলেন, “থাক, বাদ দে, ছেড়ে দে।”

তিনি আরও লিখেন, “আমি জানি, সুযোগ পেলে তারা হয়তো আমাকে ছাড়বে না। তারপরও আল্লাহর সন্তুষ্টির জন্য আমি তাদের ক্ষমা করে দিয়েছি। ক্ষমাশীলকে আল্লাহ পছন্দ করেন। তিনি আমাকে প্রতিহিংসাপরায়ণ করে তৈরি করেননি, আলহামদুলিল্লাহ।”

রাজীবের এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। অনেকেই তার এ অবস্থানকে ধৈর্য, সংযম ও মানবিকতার পরিচয় হিসেবে দেখছেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ১৯ মে ২০২৬

“থাক, বাদ দে, ছেড়ে দে”

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

featured Image

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক আজিজুল ইসলাম রাজীব জানিয়েছেন, তার ওপর হামলায় জড়িত এক ছাত্রলীগ কর্মীকে শনাক্ত করার পরও তিনি প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দিয়েছেন।

মঙ্গলবার (১৯ মে) সকালে নিজের ব্যক্তিগত ফেসবুক পোস্টে তিনি এ কথা জানান।

পোস্টে রাজীব লিখেন, কয়েক দিন আগে সন্ধ্যার দিকে তার কাছে একটি ফোন আসে। ফোনে তাকে জানানো হয়, তার ওপর হামলার সময় উপস্থিত থাকা এবং বাড়াবাড়ি করা এক ছাত্রলীগ কর্মীকে পাওয়া গেছে। এ খবর শুনে কিছুক্ষণ নীরব থাকার পর তিনি বলেন, “থাক, বাদ দে, ছেড়ে দে।”

তিনি আরও লিখেন, “আমি জানি, সুযোগ পেলে তারা হয়তো আমাকে ছাড়বে না। তারপরও আল্লাহর সন্তুষ্টির জন্য আমি তাদের ক্ষমা করে দিয়েছি। ক্ষমাশীলকে আল্লাহ পছন্দ করেন। তিনি আমাকে প্রতিহিংসাপরায়ণ করে তৈরি করেননি, আলহামদুলিল্লাহ।”

রাজীবের এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। অনেকেই তার এ অবস্থানকে ধৈর্য, সংযম ও মানবিকতার পরিচয় হিসেবে দেখছেন।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ