চামড়া কালেকশনের ব্যাপারে নারায়ণগঞ্জ জেলা প্রশাসককে কড়া আলটিমেটাম দিলেন নারায়ণগঞ্জ জেলা কওমী মাদ্রাসার পরিচালকবৃন্দ।
২১ মে ২০২৬, বৃহস্পতিবার সকাল দশটায় বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড-বেফাক নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে কোরবানির চামড়া সংগ্রহ বিষয়ে করণীয় নির্ধারণে জেলার গুরুত্বপূর্ণ মাদ্রাসাগুলোর মুহতামিমদের নিয়ে নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া মাদ্রাসা মিলনায়তনে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বেফাক নেতৃবৃন্দ বলেন, সম্প্রতি নারায়ণগঞ্জ জেলা প্রশাসন থেকে মাদ্রাসাগুলোকে জানানো হয়, চামড়া কালেকশন করে নিজ নিজ প্রতিষ্ঠানে নিজ দায়িত্বে চামড়ায় লবণ দিয়ে সংরক্ষণ করতে হবে, ঈদের দিন রাতে নারায়ণগঞ্জ থেকে চামড়া বহনকারী গাড়ি সাইনবোর্ড পার হতে দেওয়া হবে না। নেতৃবৃন্দ বলেন, জেলা প্রশাসন কর্তৃক মাদ্রাসাগুলোকে চাপিয়ে দেওয়া অযৌক্তিক এই সিদ্ধান্ত আমরা প্রত্যাখ্যান করছি। অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার না করলে নারায়ণগঞ্জ জেলার মাদ্রাসাগুলো সম্মিলিতভাবে চামড়া কালেকশন বর্জন করবে। সভায় জেলা প্রশাসন বরাবর ৪টি দাবি জানান- ১. মাদ্রাসাগুলোকে লবণ দিতে বাধ্য করা যাবে না৷ ২. সাইনবোর্ড বা ঢাকার মুখে নারায়ণগঞ্জের চামড়া বহনকারী গাড়ি আটকানো যাবে না। ৩. চামড়ার যথাযথ ও নায্য মূল্য প্রদান করতে হবে। ৪. চামড়া সংগ্রহের সময় মাদ্রাসা শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এই সকল দাবি অবিলম্বে না মানলে নারায়ণগঞ্জের কওমি মাদ্রাসাগুলো সম্মিলিতভাবে চামড়া সংগ্রহ করা থেকে বিরত থাকবে।
নারায়ণগঞ্জ জেলা বেফাকের সভাপতি মাওলানা আব্দুল কাদিরের সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন, হাজিপাড়া মাদ্রাসার মুহতামিম ও ডিআইটি মসজিদের খতীব মাওলানা আব্দুল আউয়াল, কাশীপুর মাদ্রাসার মুহতামিম মুফতী আব্দুস সবুর কাসেমী, রুপগঞ্জ উলামা নগর মাদ্রাসার মুহতামিম মাওলানা মুফিজুল ইসলাম, দেওভোগ মাদ্রাসার শাইখে সানী মাওলানা আব্দুর রহমান কাসেমী, আলীরটেক মাদ্রাসার মুহতামিম হাফেজ আতাউল হক সরকার, রুপগঞ্জ দারুল কোরআনের মুহতামিম মাওলানা বদরুল আলম সিলেটী, ভূইগড় দাওয়াতুল কোরআনের মুহতামিম মাওলানা মামুনুর রশীদ, বাগে জান্নাত মাদ্রাসার মুহতামিম মুফতি আব্দুর রহীম, পাইনাদি মাদ্রাসার মুহতামিম মাওলানা দীন ইসলাম, সোনারগাঁও মাদরাসাতুশ শরফের মুহতামিম মাওলানা উবাইদুল কাদের নদভী, ইসদাইর কারিমিয়া মাদ্রাসার মুফতী মুসা কাসেমী, তালতলা মাদ্রাসার মুহতামিম মাওলানা মহিউদ্দিন খান, সিরাজুল উলুম মাদ্রাসার মুহতামিম মুফতী শেখ শাব্বীর আহমাদ, মক্কীনগর মাদ্রাসার মাওলানা জাফর আল-হুসাইন, বায়তুল হিদায়ার মুহতামিম মুফতী আব্দুল গনী, আড়াইহাজারের মাওলানা আইয়ুব, বন্দরের মাওলানা শাহজালাল, প্রমুখ।

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

আপনার মতামত লিখুন