খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন বলেছেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে তাকে প্রার্থী হিসেবে দেখতে দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের আগ্রহ থাকলেও তিনি ব্যক্তিগতভাবে নির্বাচন করতে আগ্রহী নন।
বুধবার (২০ মে) সন্ধ্যায় জামতলায় খেলাফত মজলিস কার্যালয়ে স্থানীয় সরকার নির্বাচনের দ্বিতীয় ধাপের প্রার্থী ঘোষণা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় উপজেলা, সিটি করপোরেশন ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য আরও ২০ জন প্রার্থীর নাম ঘোষণা করে খেলাফত মজলিসের নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখা।
এবিএম সিরাজুল মামুন বলেন, “দলীয়ভাবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে সবাই চায়, জনগণও চায়। কিন্তু আমি ব্যক্তিগতভাবে নির্বাচন করতে আগ্রহী নই। আগে অন্তর্বর্তীকালীন সরকার ছিল, এখন দলীয় সরকার। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দেওয়াল ঘড়ির পক্ষে যে জোয়ার সৃষ্টি হয়েছিল, তা নারায়ণগঞ্জবাসী দেখেছে।”
তিনি অভিযোগ করেন, সিটি করপোরেশনগুলোতে প্রশাসক নিয়োগের মাধ্যমে দলীয়করণ শুরু হয়েছে। এতে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
খেলাফত মজলিসের এই নেতা বলেন, তাদের দল ক্ষমতার রাজনীতি নয়, আদর্শিক চেতনা থেকে নির্বাচন করে। স্থানীয় সরকারে এমন ব্যক্তিদের প্রার্থী করা হচ্ছে, যারা আল্লাহভীরু, দুর্নীতিমুক্ত এবং মানুষের প্রতি সুবিচার করবেন।
তিনি আরও বলেন, “নতুন বাংলাদেশের জন্য নতুন মানুষ প্রয়োজন। পুরোনো মানুষ দিয়ে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়। স্থানীয় নির্বাচনে প্রায়ই গুন্ডামি ও প্রভাব বিস্তারের ঘটনা দেখা যায়। অনেক সময় মানুষ জনপ্রতিনিধিদের কাছ থেকে কাঙ্ক্ষিত বিচারও পায় না। সেই জায়গা থেকেই আমরা আদর্শিক রাজনীতির অংশ হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছি।”

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

আপনার মতামত লিখুন