বি পি নিউজ ২৪

ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের সচেতনতামূলক র‍্যালি

প্রকাশ : ০৬ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের সচেতনতামূলক র‍্যালি

ডেঙ্গু প্রতিরোধ, নিয়ন্ত্রণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার (৬ জুন) একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির উদ্দেশ্য ছিল ডেঙ্গু প্রতিরোধে জনসম্পৃক্ততা বাড়ানো এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সচেতনতা সৃষ্টি করা।

র‍্যালিতে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির। শিবু মার্কেট এলাকা থেকে শুরু হওয়া র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদের পাশের এলাকায় গিয়ে শেষ হয়।

র‍্যালি শেষে অংশগ্রহণকারীরা ওই এলাকার একটি নালায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন। পাশাপাশি পরিবেশ সংরক্ষণের বার্তা তুলে ধরতে স্মারক হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক, সিভিল সার্জন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত পুলিশ সুপার, নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। 

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শনিবার, ০৬ জুন ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের সচেতনতামূলক র‍্যালি

প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

featured Image

ডেঙ্গু প্রতিরোধ, নিয়ন্ত্রণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার (৬ জুন) একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির উদ্দেশ্য ছিল ডেঙ্গু প্রতিরোধে জনসম্পৃক্ততা বাড়ানো এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সচেতনতা সৃষ্টি করা।

র‍্যালিতে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির। শিবু মার্কেট এলাকা থেকে শুরু হওয়া র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদের পাশের এলাকায় গিয়ে শেষ হয়।

র‍্যালি শেষে অংশগ্রহণকারীরা ওই এলাকার একটি নালায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন। পাশাপাশি পরিবেশ সংরক্ষণের বার্তা তুলে ধরতে স্মারক হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক, সিভিল সার্জন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত পুলিশ সুপার, নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। 

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ