দীর্ঘ ১৭ বছর পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেট পেশ উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
ঐতিহাসিক এই বাজেটকে স্বাগত জানিয়ে আজ বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এক বিশাল আনন্দ মিছিল বের করা হয়।
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনা এবং নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজিবের সার্বিক ব্যবস্থাপনায় এই আনন্দ মিছিলের আয়োজন করা হয়।
আজকের বাজেট পেশকে কেন্দ্র করে দুপুরের পর থেকেই সোনারগাঁয়ের বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন এবং প্লাকার্ড হাতে মোগরাপাড়া চৌরাস্তায় জড়ো হতে থাকেন। সময় বাড়ার সাথে সাথে নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
পরে সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান ও যুবদল নেতা খাইরুল ইসলাম সজিবের নির্দেশনায় মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। মিছিল শেষে উপস্থিত সর্বস্তরের জনগণের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছরের স্বৈরাচারী শাসন ও অর্থনৈতিক লুটপাটের পর আজ দেশের মানুষ তাদের কাঙ্ক্ষিত জনবান্ধব বাজেট পেয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে পেশকৃত এই বাজেট দেশের সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের বাজেট। আজকের দিনটি বাংলাদেশের অর্থনৈতিক মুক্তির ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করল। এই বাজেট যেমন দেশের দরিদ্র ও মধ্যবিত্ত মানুষের মুখে হাসি ফোটাবে, তেমনি স্থবির হয়ে পড়া দেশের অর্থনীতিকে আবার সচল করবে।
নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান এবং জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজিবের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নেতাকর্মীরা বলেন, তাদের সুশৃঙ্খল ও গতিশীল নেতৃত্বেই সোনারগাঁ বিএনপি আজ যেকোনো সময়ের চেয়ে বেশি ঐক্যবদ্ধ এবং শক্তিশালী। উক্ত আনন্দ মিছিলে সোনারগাঁ উপজেলা বিএনপি, পৌরসভা বিএনপি এবং অঙ্গসংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ হাজারো সাধারণ নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

আপনার মতামত লিখুন