নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে দুই শিক্ষার্থী কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) বিকেলে মেঘনা ফেরিঘাট এলাকা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদের মরদেহ উদ্ধার করে।
নিহতরা হলেন রাজধানীর শনিরআখড়া এলাকার ফারুক ভূঁইয়ার ছেলে মো. কায়েস ভূঁইয়া এবং পুরাতন দনিয়া এলাকার রাজু মিয়ার ছেলে মেরাজ। তারা দুজনই শিক্ষার্থী ছিলেন।
জানা গেছে, বুধবার দুপুরে একে স্কুল অ্যান্ড কলেজের সাত বন্ধু একসঙ্গে মেঘনা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে কায়েস ও মেরাজ পানির নিচে তলিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরও তাদের সন্ধান না মেলায় ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টার পর নদী থেকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স জোন-২ এর উপ-সহকারী পরিচালক ওসমান গণি জানান, সাতজন বন্ধু নদীতে নামার পর দুইজন নিখোঁজ হয়ে যায়। দীর্ঘ সময় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মাহবুব হাসান তাদের মৃত ঘোষণা করেন।

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

আপনার মতামত লিখুন