বি পি নিউজ ২৪

রাজস্ব আদায়ে স্বচ্ছতা ও সেবার মান বাড়াতে কঠোর নির্দেশনা নাসিক প্রশাসকের

প্রকাশ : ১৮ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

রাজস্ব আদায়ে স্বচ্ছতা ও সেবার মান বাড়াতে কঠোর নির্দেশনা নাসিক প্রশাসকের

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আয়কর শাখার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নাসিকের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

আজ অনুষ্ঠিত এ সভায় তিনি সেবার মানোন্নয়ন, রাজস্ব আদায়ে স্বচ্ছতা এবং জনবান্ধব কার্যক্রম নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করেন।

সভায় প্রশাসক বলেন, নগরবাসীর সেবাকে আরও সহজ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে আয়কর শাখার কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে।

নাসিক সূত্রে জানা যায়, রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও দক্ষতা বাড়ানোর মাধ্যমে নাগরিক সেবা আরও উন্নত করার লক্ষ্যেই এ ধরনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

রাজস্ব আদায়ে স্বচ্ছতা ও সেবার মান বাড়াতে কঠোর নির্দেশনা নাসিক প্রশাসকের

প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

featured Image

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আয়কর শাখার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নাসিকের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

আজ অনুষ্ঠিত এ সভায় তিনি সেবার মানোন্নয়ন, রাজস্ব আদায়ে স্বচ্ছতা এবং জনবান্ধব কার্যক্রম নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করেন।

সভায় প্রশাসক বলেন, নগরবাসীর সেবাকে আরও সহজ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে আয়কর শাখার কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে।

নাসিক সূত্রে জানা যায়, রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও দক্ষতা বাড়ানোর মাধ্যমে নাগরিক সেবা আরও উন্নত করার লক্ষ্যেই এ ধরনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ