নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব এবং নারায়ণগঞ্জ মহানগর বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক আলহাজ আবুল কাউছার আশা।
এ সময় তিনি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে শুভকামনা জানিয়ে মনোযোগের সঙ্গে পরীক্ষা দেওয়ার আহ্বান জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনা করে বিশেষ দোয়া করেন। অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

শুক্রবার, ২৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

আপনার মতামত লিখুন