বি পি নিউজ ২৪

দুর্নীতিমুক্ত সেবার বার্তা নিয়ে আড়াইহাজারে জেলা প্রশাসকের দপ্তর পরিদর্শন

প্রকাশ : ২৫ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

দুর্নীতিমুক্ত সেবার বার্তা নিয়ে আড়াইহাজারে জেলা প্রশাসকের দপ্তর পরিদর্শন

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করেছেন জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান কবির। বৃহস্পতিবার (২৫ জুন) তিনি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, উপজেলা ভূমি অফিস, আড়াইহাজার থানা, মাহমুদপুর ইউনিয়ন পরিষদ, মাহমুদপুর ইউনিয়ন ভূমি অফিস, মাহমুদপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টারসহ সফরসূচিতে অন্তর্ভুক্ত বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান পরিদর্শন করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক সংশ্লিষ্ট দপ্তরগুলোর কার্যক্রম ও সেবাদান পদ্ধতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। জনগণের কাছে দ্রুত, সহজ ও দুর্নীতিমুক্ত সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।

এদিকে, আড়াইহাজার উপজেলায় কর্মরত বিভিন্ন সরকারি কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায়ও অংশ নেন জেলা প্রশাসক। সভায় তিনি প্রশাসনিক কার্যক্রমের মানোন্নয়ন, জনসেবা বৃদ্ধি এবং জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।

জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, জনগণের দোরগোড়ায় স্বচ্ছ ও জবাবদিহিমূলক সেবা পৌঁছে দিতে সরকারি দপ্তরগুলোকে আরও কার্যকর ও জনবান্ধবভাবে পরিচালনা করতে হবে। এজন্য মাঠপর্যায়ে নিয়মিত তদারকি ও সমন্বয়ের ওপরও গুরুত্ব দেন তিনি।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২৬ জুন ২০২৬

দুর্নীতিমুক্ত সেবার বার্তা নিয়ে আড়াইহাজারে জেলা প্রশাসকের দপ্তর পরিদর্শন

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করেছেন জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান কবির। বৃহস্পতিবার (২৫ জুন) তিনি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, উপজেলা ভূমি অফিস, আড়াইহাজার থানা, মাহমুদপুর ইউনিয়ন পরিষদ, মাহমুদপুর ইউনিয়ন ভূমি অফিস, মাহমুদপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টারসহ সফরসূচিতে অন্তর্ভুক্ত বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান পরিদর্শন করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক সংশ্লিষ্ট দপ্তরগুলোর কার্যক্রম ও সেবাদান পদ্ধতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। জনগণের কাছে দ্রুত, সহজ ও দুর্নীতিমুক্ত সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।

এদিকে, আড়াইহাজার উপজেলায় কর্মরত বিভিন্ন সরকারি কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায়ও অংশ নেন জেলা প্রশাসক। সভায় তিনি প্রশাসনিক কার্যক্রমের মানোন্নয়ন, জনসেবা বৃদ্ধি এবং জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।

জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, জনগণের দোরগোড়ায় স্বচ্ছ ও জবাবদিহিমূলক সেবা পৌঁছে দিতে সরকারি দপ্তরগুলোকে আরও কার্যকর ও জনবান্ধবভাবে পরিচালনা করতে হবে। এজন্য মাঠপর্যায়ে নিয়মিত তদারকি ও সমন্বয়ের ওপরও গুরুত্ব দেন তিনি।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ