নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন নারায়ণগঞ্জ ইয়ুথ সার্কেলের নেতৃবৃন্দ।
নারায়ণগঞ্জ ইয়ুথ সার্কেলের সভাপতি জাহিদ হাসানের নেতৃত্বে অনুষ্ঠিত এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে নবনিযুক্ত চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং তার সফলতা কামনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ইয়ুথ সার্কেলের সংগঠক মাহফুজ হোসাইন জিশাদ, খন্দকার জাহিদ, সাকিব গাজী, আব্দুল্লাহ আল মারুফ, শরৎ সাহা, অনুতম, ইমন, সজীব, শাহ পরানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সাক্ষাৎকালে নেতৃবৃন্দ নারায়ণগঞ্জের উন্নয়ন ও যুবসমাজের কল্যাণে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি নবনিযুক্ত চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের নেতৃত্বে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন